Admin
১৪ অগাস্ট ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

মুক্তাগাছা প্রতিনিধি : মুদির দোকানে ৩৫০ টাকা বাকির তুচ্ছ ঘটনায় ফাহিম নামে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিবসহ ১২ জনের নামে হত্যা মামলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের মুক্তাগাছার শিবপুর গ্রামে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে ফাহিমের মৃত্যু হয়। এ ঘটনায় যুবক ফাহিমের বাড়িতে শোকের মাতম বইছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের শিবপুর গ্রামের বোর্ডঘর মোড় এলকার বাসিন্দা মজনু মিয়ার ছেলের রাসেলের কাছে একই এলাকার মুদির দোকানদার রাসেল ৩৫০ টাকা বাকি পেত। এ ঘটনায় মজনু মিয়ার ছেলে রাসেল ও তার ভাতিজা অটোরিকশা চালক ফাহিমের কথাকাটাকাটি হয়। এ ঘটনার সূত্র ধরে সোমবার দুপুরে মানকোন বোর্ডঘর মোড়ে মুদির দোকানদার রাসেলের পক্ষ হয়ে মানকোন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজিব মিয়ার নেতৃত্বে একদল যুবক একত্রিত হয়। পরে সেখানে ফাহিমকে বাড়ি থেকে ডেকে আনা হয়। পরে ছাত্রদল নেতার নেতৃত্বে স’মিলের কাঠ দিয়ে ফাহিমকে এলোপাতাড়ি পেটানো হয়। তাকে ফেরাতে গেলে তার চাচা মজনু মিয়া, দাদী ফিরোজা খাতুন, বোন ফারজানা খাতুন, চাচাতো ভাই ইয়াছিন গুরুতর আহত হয়। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার দুপুরে ফাহিমের মৃত্যু হয়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহত ফাহিমের মা রুবি আক্তার বাদি হয়ে মুক্তাগাছা থানায় ছাত্রদল নেতা সজিব মিয়াকে এক নম্বর আসামী করে ১২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহতের স্ত্রী খাদিজা বেগম নয় মাসের শিশু কন্যাকে কোলে নিয়ে বলেন, আমার এই শিশু সন্তান তার বাবার জন্য পাগল। বাবাকে না দেখলে সে কান্না করে। এখন কে তার কান্না থামাবে। কে তাকে দুধ কিনে দিবে। আমার এই সন্তানের ভবিষ্যত কি। আমার স্বামীকে বিনা দোষে পিটিয়ে হত্যা করেছে। আমি তার খুনিদের ফাঁসি চাই।

মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুরুল হক আরিফ এ বিষয়ে গনমাধ্যমকে বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে তাকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, দোকানের বাকি নিয়ে ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালক ফাহিমের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের নামে মিল, হাসপাতাল থেকে দুই নবজাতক বদল

যুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়

ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়

‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদার

ময়মনসিংহে অবৈধভাবে ৩২ হাজার কেজি সার মজুত, দুই বিক্রেতাকে জরিমানা

কলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবি

নালিতাবাড়ীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ২ জন আটক

১০

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশে ২০ হাজার টাকা জরিমানা

১১

ময়মনসিংহে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

১২

কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

১৩

বারহাট্টায় নদে ডুবে যুবকের মৃত্যু

১৪

ইয়াবাসহ পুলিশের হাতে ১২ মামলার আসামি ধরা

১৫

সেবা-উন্নয়ন নিয়ে এক টেবিলে বিভাগের সব দপ্তর

১৬

শুধু গাছ লাগালে হবে না, রক্ষণাবেক্ষণেও এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

১৭

কৃষি ও ফ্যামিলি কার্ডে দুর্নীতি-অনিয়ম বরদাশত নয়: ডেপুটি স্পিকার

১৮

এক রাতেই নিঃস্ব সাবেক সেনা সদস্যের পরিবার

১৯

নালিতাবাড়ীতে দুই নারীর মরদেহ উদ্ধার

২০
শিরোনামঃ