Admin
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের ‘জনস্বাস্থ্য’ উপখাতে ৪৭টি প্রকল্পে ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের চার সদস্যের একটি দল জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায়।

অভিযানের সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিনি ঢাকায় দাফতরিক কাজে রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে তদন্ত দল প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করে, পরে সরেজমিনে প্রকল্প এলাকাগুলোতে যান তারা।

দুদক সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর তালিকায় এক ব্যক্তির নামে একাধিক বরাদ্দ, অস্তিত্বহীন প্রতিষ্ঠান, এমনকি আবেদন না করেও কিছু প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, পারিবারিক কবরস্থানের নাম ‘সামাজিক প্রকল্প’ দেখিয়ে বরাদ্দ গ্রহণের অভিযোগও পাওয়া গেছে, যা প্রকল্পের উদ্দেশ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, আমরা এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছি। প্রকল্পের সব নথি সংগ্রহ করে যাচাই করা হচ্ছে। পরবর্তীতে সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। কমিশন তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, সরকারের রাজস্ব বাজেটের অর্থ যেখানে জনস্বাস্থ্য ও জনকল্যাণে ব্যয় হওয়ার কথা, সেখানে এমন অনিয়ম বরদাস্ত করা হবে না।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

১

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

২

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী

৩

আ. লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে

৪

বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব

৫

রিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে জেলা প্রশাসনের ‘ক্লিন সানডে’ কর্মসূচি

৬

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন

৭

সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

৮

সাংবাদিক আলিফ হত্যাকান্ডে সন্দেহভাজন এক যুবক গ্রেপ্তার

৯

আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

১০

ফুলবাড়ীয়ায় শিক্ষক দম্পতিকে দুই প্রান্তের বিদ্যালয়ে বদলি

১১

শেরপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১২

আলিফ হত্যার বিচারের দাবিতে ফুলবাড়ীয়ায় সাংবাদিকদের মানববন্ধন

১৩

বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

১৪

দুর্গাপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন

১৫

গফরগাঁওয়ে পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

১৬

ময়মনসিংহে এক কেন্দ্রেই মিলবে বিভিন্ন ভূমিসেবা

১৭

মোহনগঞ্জে এসিল্যান্ডের বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১৮

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে খালিয়াজুরীতে মানববন্ধন

১৯

ময়মনসিংহ সদরে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ওয়াহিদ

২০
শিরোনামঃ
❮বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা❮সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়❮ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী❮আ. লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে❮বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব❮রিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে জেলা প্রশাসনের ‘ক্লিন সানডে’ কর্মসূচি❮সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন❮সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার❮সাংবাদিক আলিফ হত্যাকান্ডে সন্দেহভাজন এক যুবক গ্রেপ্তার❮আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন