Editor
২৪ মার্চ ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় আন-নাজাহ ইসলামী দাওয়া সেন্টারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের মুক্তাগাছায় ইসলামের দাওয়াতি কার্যক্রম জোরদার ও ইসলাম প্রচারের লক্ষ্যে “আন-নাজাহ ইসলামী দাওয়া সেন্টার”-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন-প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ক্বারী আব্দুর রশিদ (রহিমাহুল্লাহ)-এর বাড়িতে। এতে প্রধান অতিথি ও বক্তারা ইসলামের দাওয়াতি কাজের গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের সার্বিক সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপস্থিত ছিলেন:
প্রতিষ্ঠাতা ডক্টর শেখ সাদী বিন আব্দুর রশিদ আল মাদানী (হাফিজাহুল্লাহ), হায়দার রেজা আনাম (সাবেক চেয়ারম্যান, ১নং দুল্লা), শায়েখ আরিফুল ইসলাম মাদানী (শিক্ষা সচিব, দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা)।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শাইখ আব্দুল ওয়াহাব (হাফিজাহুল্লাহ), সভাপতি, মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া কটার বাড়ি; শায়েখ মোজাম্মেল হক মুশরিফ, দারুস সুন্নাহ সালাফি মাদ্রাসা; সাহেব সাইফুল ইসলাম, মুশরিফ, দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা; শায়েখ মাহবুবুর রহমান, খতিব, আন্ধারিয়া পাড়া জামে মসজিদ; শায়খ আতাউর রহমান, শিক্ষক; শায়খ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক, দারুল মহসিনাত মহিলা মাদ্রাসা।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। আন-নাজাহ ইসলামী দাওয়া সেন্টার সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করেছে এবং ধীরে ধীরে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ দাওয়া সেন্টারের মাধ্যমে মুক্তাগাছা ও আশপাশের এলাকায় ইসলামের সুমহান বাণী আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়বে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন ৪ সদস্য

অগ্নিদগ্ধ নিবারণ হাজংয়ের পাশে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি

সাবেক কাউন্সিলর তোতা গ্রেপ্তার

খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী

র‌্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে এসআরবি, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

১৫ আগস্ট উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

দুর্গাপুরে ৪০০ পিস ইয়াবাসহ কারবারি আটক

আটপাড়ায় গাঁজা সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১০

নেত্রকোনা পৌরসভার কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

১১

হাওর থেকে যুক্তরাজ্যের শেফিল্ডে, একসঙ্গে তিন বৃত্তি পাওয়া শামসুল আলমের স্বপ্নপূরণের গল্প

১২

নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

১৩

দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা, নিহত ১ আহত ৪

১৪

প্রধানমন্ত্রীর ঘোষণা পাকুন্দিয়ায় দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

১৫

ঈদে গরু জবাই নিয়ে পুরোনো বিরোধ, ফের সংঘর্ষে আহত ৩১

১৬

ত্রিশাল পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২ শিশুর

১৭

ত্রিশালে জুলাইযোদ্ধা আয়াসকে অপহরণের চেষ্টার অভিযোগ

১৮

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৯

শেরপুরে খাল খননের সোয়া ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

২০
শিরোনামঃ