Editor
৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামের লক্ষণ নিয়ে মমেক হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ৯ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে মোট ৭ শিশুর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ৮০ শিশু।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৮ মার্চ শেরপুরের নকলা উপজেলা থেকে হামের লক্ষণ নিয়ে ৯ মাস বয়সী শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরই মধ্যে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে হাম পরবর্তী নিউমোনিয়া ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় শিশুটি মারা যায়।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৭ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৭৬ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৮৯ শিশু এবং ৭ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ১৯ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।

তিনি বলেন, সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সি রোগী হাসপাতালে ভর্তি আছে। তবে হাসপাতালে ৬ মাস থেকে ১ বছর বয়সি শিশুর সংখ্যা বেশি।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে

১

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর

২

হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধান মন্ত্রী

৩

মোংলা বন্দর আধুনিকায়ন হলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চল সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হবে

৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ

৫

ভৈরব উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী

৬

এইচএসসি পরীক্ষা • যে কলেজে টানা তিন বছর পাস করেনি কোনো শিক্ষার্থী

৭

নার্সের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

৮

২ মাসের ব্যবধান • বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

৯

নেত্রকোনায় সীমান্তে ১০ অভিযানে গরুসহ ১৬ লাখ টাকার পণ্য জব্দ বিজিবির

১০

৪৯২ বোতল ফেনসিডিলসহ নেত্রকোনার যুবক আটক

১১

শেরপুরে কুকুরের কামড়ে আহত শতাধিক, এলাকায় আতঙ্ক জেলা

১২

চুরির অভিযোগে আটক মেহেদীর রক্তদানে বদলে গেল জীবনের গল্প

১৩

কলমাকান্দায় পদোন্নতির দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মীদের মানববন্ধন

১৪

বর্ণাঢ্য আয়োজনে গৌরীপুরে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন

১৫

ডেপুটি স্পিকারের উদ্যোগে চিনামাটির পাহাড়ে পুলিশ তদন্তকেন্দ্র

১৬

৮ ঘণ্টার ব্যবধানে সাবেক স্বামী-স্ত্রীর মৃত্যু

১৭

বিয়ের পরদিন স্বর্ণালংকার ও টাকা নিয়ে নববধূ উধাও

১৮

ময়মনসিংহে পর্যটন নিরাপত্তা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৯

খালিয়াজুরীতে ইউএনওর অভিযানে ট্রলার জব্দ

২০
শিরোনামঃ
❮দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃড় অবস্থানে রয়েছে❮মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধান মন্ত্রীর❮হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধান মন্ত্রী❮মোংলা বন্দর আধুনিকায়ন হলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চল সম্ভাবনাময় অর্থনৈতিক হাব হবে❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ❮ভৈরব উপস্বাস্থ্যকেন্দ্রের জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী❮এইচএসসি পরীক্ষা • যে কলেজে টানা তিন বছর পাস করেনি কোনো শিক্ষার্থী❮নার্সের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন❮২ মাসের ব্যবধান • বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী❮নেত্রকোনায় সীমান্তে ১০ অভিযানে গরুসহ ১৬ লাখ টাকার পণ্য জব্দ বিজিবির