লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের একটি তেল ট্যাঙ্কারে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা হামলা চালানোর দাবি করার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গ্রিনিচ মান সময় ১১টা ২৩ মিনিট নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫১ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৮৭ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯০ সেন্ট বা ১ দশমিক ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৭৬ দশমিক ৬৭ ডলার।
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের উত্তেজনা প্রশমিত হয়ে জাহাজ চলাচল ও তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশার মধ্যেই এই হামলা তাতে ভাটার টান দিয়েছে। হুতিরা জানিয়েছে, সৌদি অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির গুরুত্বপূর্ণ বন্দর ইয়ানবুর উপকূলে একটি সৌদি ট্যাঙ্কারকে লক্ষ্য করে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)
⏳ প্রসেসিং হচ্ছে...
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস
১
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার
২
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী
৩
২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী
৪
‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’
৫
কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ