Author
১১ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

ময়মনসিংহের হালুয়াঘাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত দ্বিতীয় পর্যায়ে ১৮৫ জনের মধ্যে প্রথম পর্যায়ে ৩৫ জনের সুফলভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মোঃ ইমান আল হোসাইন শামীম, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার সহ অত্র অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা যায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোর আয়ের নতুন উৎস তৈরি এবং পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্বাচিত প্রতিটি সুফলভোগী খামারীকে নির্দিষ্ট সংখ্যক উন্নত জাতের ছাগল প্রদান করা হয়, পাশাপাশি তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

ছাগল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের পরিবারের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তারা সঠিকভাবে ছাগল পালন করে ভবিষ্যতে আরও আয় বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহাবুবুল আলম জানান, এই প্রকল্পের মাধ্যমে উপকারভোগীরা স্বল্প সময়ে ছাগল পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। পাশাপাশি এটি তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী, তবে আগাম ঘোষণা করবে না দল

পাহাড়ি মাঠে আমন রোপণের ব্যস্ততা

৫ দিন লড়াই করে হেরে গেল ছুরিকাঘাতে আহত নাঈম

বারহাট্টায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

‘মাদরাসা’ আছে কাগজে, মাঠে গরু

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ সেই ইনসানকে বদলি

ময়মনসিংহ বিভাগে নিরাপদ খাদ্য নিশ্চিতে তৎপরতা বৃদ্ধির নির্দেশ বিভাগীয় কমিশনারের

মোহনগঞ্জে দন্ত চিকিৎসকের কাছে মাড়ির মাংস কাটার পর কিশোরের মৃত্যু

নয়াদিল্লিতে আন্তর্জাতিক সম্মেলনে বাকৃবির ৫ শিক্ষার্থী

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও চোরাই গরু জব্দ

১০

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

১১

বারহাট্টায় ক্যাশবাক্সে ইয়াবা থাকায় দোকানি গ্রেপ্তার

১২

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই: জেলা প্রশাসক

১৩

কেন্দুয়ায় ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

১৪

মোহনগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫

ঈশ্বরগঞ্জে পশু-মৎস্য খাদ্য বিক্রেতা ৫ ব্যবসায়ীকে জরিমানা

১৬

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে দুর্গাপুরে বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ

১৭

ময়মনসিংহে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১৮

বাকৃবিতে চালু হলো নতুন তিন ডিজিটাল সেবা

১৯

বাকৃবি অফিসার পরিষদ নির্বাচন ৭ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা

২০
শিরোনামঃ