Author
১২ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে দুর্গাপুরে বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্বরণীকা উচ্চবিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়টিতে চারতলা ফাউন্ডেশনসহ একতলা কমপ্লেক্স ভবন নির্মাণে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ আগস্ট) ভবন নির্মাণের জন্য নির্ধারিত জমির জরিপের কাজ সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের সুযোগ বাড়বে। পাশাপাশি পাঠদানের পরিবেশ আরও নিরাপদ ও মানসম্মত হবে। শিক্ষকরা স্বাচ্ছন্দ্যে পাঠদান এবং শিক্ষার্থীরা আরও মনোযোগ দিয়ে পড়াশোনার সুযোগ পাবে বলে আশা করছেন তাঁরা।

বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে নানা কারণে অবহেলিত ছিল। নতুন ভবনের জন্য বরাদ্দ পাওয়ায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা আনন্দিত। দুর্গাপুরের উন্নয়নে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ জামাল উদ্দিন মাস্টার বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি উপযুক্ত শিক্ষার পরিবেশও গুরুত্বপূর্ণ। নতুন ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হবে। একই সঙ্গে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়বে।

তিনি আরও বলেন, নতুন অবকাঠামো শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও মনোযোগ বাড়ানোর পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়ক হবে। ভবন নির্মাণের জন্য বরাদ্দ পাওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

এদিকে নতুন ভবনের বরাদ্দের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা জানিয়েছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি