Author
১২ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ সেই ইনসানকে বদলি

ঘুস কেলেঙ্কারির অভিযোগ নিয়ে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফিডেনশিয়াল অ্যাসিস্ট্যান্ট (সিএ) ইনসান আলীকে অন্যত্র বদলি করা হয়েছে।

জানা গেছে ইনসান আলীকে জেলার ঝিনাইগাতী উপজেলায় বদলি করা হয়েছে। অন্যদিকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো. নুরুল আমিনকে শ্রীবরদী উপজেলায় সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। তবে অফিস আদেশে বদলির কারণ হিসেবে ‘প্রশাসনিক কাজের সুবিধার্থে’ উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১০ আগস্ট) দৈনিক যুগান্তরে ‘ঘুসে চাকরি, ছাঁটাই করায় সেই টাকা দাবি সুইপারের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর শ্রীবরদী উপজেলায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টি শেরপুরের জেলা প্রশাসকও পর্যবেক্ষণ করেন।

প্রকাশিত সংবাদে বলা হয়, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে সুইপার পদে মুক্তা হরিজন নামে এক নারীকে ফেব্রুয়ারি থেকে মাস্টার রোলে চাকরি দেওয়া হয়। ওই চাকরি পেতে মুক্তা হরিজন ইউএনওর সিএ ইনসান আলীসহ আরও দুজনকে চার লাখ টাকা ঘুস দেন বলে অভিযোগ করেন।

জুন মাসে মুক্তা হরিজনের চাকরি চলে যাওয়ার পর তিনি ওই ঘুসের টাকা ফেরত চান। টাকা ফেরত না পেয়ে ৬ আগস্ট তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর ইনসান আলী ওই রাতেই মুক্তা হরিজনকে চার লাখ টাকা ফেরত দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে মুক্তা হরিজনের কাছ থেকে তার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের একটি লিখিত নেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বদলির কারণ ব্যাখ্যা না করলেও ইনসান আলীর বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ