Author
১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রন্থাগার সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে পাঠক সমাবেশ

সিলেবাসে শিক্ষাকে আটকানো যায় না। সিলেবাসের বই পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করা যাবে। কিন্তু সিলেবাসের বাইরের বই পড়লে বিকশিত মেধার মাধ্যমে সমাজে ভূমিকা রাখা যাবে। ভালো মানুষ হওয়া যাবে। ফলে জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়তে পাঠাভ্যাস গড়ে তোলা ও গ্রন্থাগার সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ময়মনসিংহে বিভাগীয় পাঠক সমাবেশে এমন অভিমত ব্যক্ত করেন বক্তারা।

আরও পড়ুন

দায়িত্বশীল প্রজন্ম গড়তে বইপড়ার বিকল্প নেই: খুলনায় পাঠক সমাবেশে বক্তারা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, জ্ঞানের ক্ষুধা নিবারণের জন্য বই পড়া প্রয়োজন। অভিভাবকদের উচিত সন্তানের হাতে স্মার্ট ডিভাইসের পরিবর্তে বই তুলে দেওয়া।

তিনি পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং গ্রন্থাগার সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

jagonews24

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, মানুষের যে কোনো কর্মে অবদান রাখতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্ঞান আহরণের জন্য বইয়ের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়াক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। যেহেতু সরকার এই বছরকে (২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত) ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন ফলে সবার উচিত নজরুলের রচনাসমগ্র গুরুত্ব দিয়ে পড়া।

পাঠক সমাবেশে বক্তারা বলেন, লাইব্রেরিকে চার দেয়ালের মধ্যে আবদ্ধ না রেখে মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিচ্ছে ভ্রাম্যমাণ লাইব্রেরি। পাঠক সমাবেশ আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো সবার মাঝে বইয়ের গুরুত্ব তুলে ধরা। একই সঙ্গে পাঠকসেবা সম্প্রসারণ, নতুন পাঠক সৃষ্টি ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো।

আরও পড়ুন

মেধা-মননের বিকাশ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়তে রাজশাহী-রংপুরে পাঠক সমাবেশ

পাঠক সমাবেশে উপলক্ষে ময়মনসিংহ বিভাগের চারটি জেলা থেকে প্রকল্পের চারটি ভ্রাম্যমাণ লাইব্রেরি-গাড়ি ও সেসব লাইব্রেরির গাড়িগুলোর পাঁচশোর বেশি পাঠক-সদস্যের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি, ভ্রাম্যমাণ বইমেলা, ইতিহাস-ঐতিহ্য ও জিআই পণ্যভিত্তিক স্টল প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।

jagonews24

ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) মোহাম্মদ হামিদুর রহমান। আরও বক্তব্য রাখেন গণগ্রন্থাগার অধিদপ্তরের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান (উপপরিচালক) দেবাশীষ ভদ্র প্রমুখ।

এ প্রকল্পের আওতায় গত ২৪ জুলাই রাজশাহী, ২৫ জুলাই রংপুর, ৩১ জুলাই খুলনা ও ৬ আগস্ট বরিশালে বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬টি বিভাগের মধ্যে পর্যায়ক্রমে এবার সিলেট বিভাগে এ কার্যক্রম পরিচালিত হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের স্ত্রীর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান

ইরান নিজেকে টিকিয়ে রাখতে শত্রুর সঙ্গে যেভাবে সমঝোতা করে

জাহাজ কেন ভাঙা হয়, বাংলাদেশ কেন জাহাজভাঙা শিল্পের বড় কেন্দ্র

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে হবে মানসম্মত স্বাস্থ্যসেবা

গণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: ফখরুল

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজ

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

১০

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

১১

রাত ৮টার মধ্যে শপিং মল-দোকান বন্ধের নির্দেশনা প্রচারণায় শেরপুর জেলা প্রশাসন

১২

সীমান্তে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ

১৩

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

১৪

যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

১৫

প্রতিটি পরিবর্তনে নেতৃত্ব দিয়েছেন তরুণেরা, পরে ক্ষমতা চলে যায় প্রবীণদের হাতে

১৬

গ্রন্থাগার সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে পাঠক সমাবেশ

১৭

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবনের অপেক্ষা, ঠাকুরগাঁওয়ে শুধুই মির্জা ফখরুল

১৮

২০ পাল পরিবারের ঐতিহ্য ধরে রেখেছেন সমীর

১৯

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুলকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২০
শিরোনামঃ
ছেলের স্ত্রীর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতানইরান নিজেকে টিকিয়ে রাখতে শত্রুর সঙ্গে যেভাবে সমঝোতা করেজাহাজ কেন ভাঙা হয়, বাংলাদেশ কেন জাহাজভাঙা শিল্পের বড় কেন্দ্রঅর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রীঅর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রীঅক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রীপ্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দিতে হবে মানসম্মত স্বাস্থ্যসেবাগণতান্ত্রিক রাজনীতির কারিগর খালেদা জিয়া: ফখরুলইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০, চলছে উদ্ধারকাজলাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ