Author
২১ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফল পুনঃনিরীক্ষণে ময়মনসিংহ বোর্ডে নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক : ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদনে অতীতের রেকর্ড ছাড়িয়েছে। এবার এক লাখের বেশি পরীক্ষার্থীর মধ্যে ৭১ হাজার ৬৬টি আবেদন জমা পড়েছে। প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও অনেকে পুনঃনিরীক্ষণের আবেদন করায় আবেদনের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময় শেষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট ৭১ হাজার ৬৬টি আবেদন জমা পড়ার তথ্য নিশ্চিত করেছে বোর্ড কর্তৃপক্ষ।

বুধবার (১৯ আগস্ট) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণের আবেদনের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ইংরেজি বিষয়। এরপর রয়েছে গণিত এবং তৃতীয় অবস্থানে রসায়ন। ফল প্রকাশের পর নম্বর ও গ্রেড নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীদের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকেও উল্লেখযোগ্যসংখ্যক আবেদন জমা পড়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ ছিল। এ সময় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট ৭১ হাজার ৬৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি আবেদন হয়েছে। এরপর রয়েছে গণিত ও রসায়ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন বলে তিনি জানান।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৯ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ৬০ হাজার ২৭৪ জন। বোর্ডের গড় পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। সে হিসাবে ৪২ দশমিক ৬১ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩৭২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯০২ জন। এ বছর জিপিএ-৫ পেয়েছেন মোট ৫ হাজার ৭০০ জন। তাঁদের মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। বোর্ডের অধীন ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, পাসের হার কমে যাওয়া, কাঙ্ক্ষিত গ্রেড না পাওয়া এবং প্রাপ্ত নম্বর নিয়ে শিক্ষার্থীদের অনিশ্চয়তার কারণে ফল পুনঃনিরীক্ষণের আবেদনের প্রবণতা বেড়ে থাকতে পারে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও পুনঃনিরীক্ষণের আবেদন করা এবার আবেদনের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে নির্ধারিত নিয়মে পুনঃনিরীক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। পুনঃনিরীক্ষণের পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তনের সুযোগ থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় তা প্রকাশ করা হবে।

এখন ৭১ হাজার ৬৬টি আবেদনের মধ্যে কতজন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়, সেটিই দেখার বিষয়। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এবারের এসএসসি ফলাফলে কোনো পরিবর্তন আসে কি না, তা জানতে অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬

১

শেরপুরে ঝিমিয়ে পড়েছে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড, অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির

২

শেরপুরে হাজার কেজি সার জব্দ, ডিলারকে জরিমানা

৩

শেরপুরে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

৪

দুই বছর মাঠে যান না কৃষি কর্মকর্তা

৫

মাদক সেবনে পুলিশ সদস্যদেরও ছাড় নয়: কিশোরগঞ্জের এসপি

৬

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

৭

কিশোরগঞ্জে একদিনে গ্রেফতার ৬৬

৮

য়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

৯

দুর্গাপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১০

শেরপুরে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১

গফরগাঁওয়ে আগুনে পুড়ল বসতঘর

১২

নেত্রকোনায় মিথ্যা মামলায় নারীর এক বছরের কারাদণ্ড

১৩

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

১৪

দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই বোনের

১৫

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুটি মোটরসাইকেল

১৬

চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ সচিবের বিরুদ্ধে

১৭

নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা

১৮

বসতঘরের সীমানা নিয়ে বিরোধে প্রবাসী ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা

১৯

ভিউয়ের নেশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত

২০
শিরোনামঃ