Author
২১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিবেশীদের ফাঁসাতে মাকে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের হত্যা মামলায় ফাঁসিয়ে বিরোধপূর্ণ জমি দখলের উদ্দেশ্যে সহযোগীদের নিয়ে নিজের মাকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। ঘটনার প্রায় সাড়ে তিন বছর পর চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের মেয়ে চম্পা (৪৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কিশোরগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

পিবিআই সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৩ মার্চ রাতে করিমগঞ্জ উপজেলার সিন্দ্বীপ গ্রামের নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন মোছা. হালিমা (৬৫)। পরদিন সকালে ঘুম থেকে না ওঠায় তাঁর মেয়ে চম্পা ঘরের সামনে গিয়ে দেখতে পান, দরজায় বাইরে থেকে শিকল লাগানো। পরে শিকল ভেঙে ঘরে প্রবেশ করেন তিনি।

এরপর বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরের একটি পতিত জমিতে হালিমার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। সেখানে গিয়ে মরদেহের মাথার অংশ মাটিতে পুঁতে রাখা, নাক ও মুখে আঘাতের চিহ্ন এবং গলায় সাদা রশি পেঁচানো অবস্থায় দেখা যায় বলে পুলিশ জানায়।

এ ঘটনায় চম্পা বাদী হয়ে ২০২৩ সালের ১৪ মার্চ করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

পরবর্তী সময়ে মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হলে সংস্থাটি তদন্ত শুরু করে। তদন্তে তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণের একপর্যায়ে মামলার বাদী চম্পার ভূমিকা নিয়েও সন্দেহ তৈরি হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে পিবিআই দাবি করেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে পিবিআই জানায়, প্রায় ৩০ বছর আগে প্রতিবেশী বিল্লালের কাছ থেকে সাড়ে তিন শতাংশ বাড়ির জায়গা কেনার দাবি করেছিলেন হালিমা। তবে ওই জমির কোনো দলিল হয়নি। পরবর্তী সময়ে বিল্লাল জমিটি অন্য একজনের কাছে বিক্রি করলে জায়গাটি নিয়ে হালিমার সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার ঝগড়া ও মারামারির ঘটনাও ঘটে বলে তদন্তে উঠে এসেছে।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের প্রায় ১৫ দিন আগে পূর্বশত্রুতার জেরে বিল্লাল হালিমাকে মারধর করেন। পরে তাঁকে করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিশোধ নেওয়ার পাশাপাশি বিল্লালসহ প্রতিবেশীদের হত্যা মামলায় জড়িয়ে বিরোধপূর্ণ জমি নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে চম্পা সহযোগীদের নিয়ে হত্যার পরিকল্পনা করেন বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশের দাবি, পরিকল্পনা অনুযায়ী ২০২৩ সালের ১৩ মার্চ রাত ১১টার দিকে চম্পার সহযোগীরা তাঁদের বাড়িতে আসে। চম্পা আগের বিরোধ মীমাংসার কথা বলে তাঁর মাকে ঘর থেকে ডেকে বের করেন। পরে সহযোগীরা হালিমাকে নিয়ে গিয়ে হত্যা করে এবং মরদেহের মাথার অংশ মাটিতে পুঁতে রাখে বলে পিবিআই জানিয়েছে।

এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী চম্পা প্রতিবেশী বিল্লালসহ অন্যদের আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন বলে তদন্তে উঠে এসেছে। পিবিআইয়ের দাবি, হত্যাকাণ্ডের দায় প্রতিবেশীদের ওপর চাপিয়ে তাঁদের আইনি জটিলতায় ফেলা এবং বিরোধপূর্ণ জমি দখলের পথ তৈরি করাই ছিল এর উদ্দেশ্য।

পিবিআই জানায়, তদন্তের একপর্যায়ে চম্পা নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে গত ১৮ আগস্ট ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।

পিবিআই কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ গণমাধ্যমকে বলেন, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসিয়ে বিরোধপূর্ণ জমি দখলের উদ্দেশ্যে নিজের মাকে সহযোগীদের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে তদন্তে পাওয়া গেছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালতে যথাযথ প্রমাণ উপস্থাপনের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, আজ সন্ধ্যায়

রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দন

হাঁস-মুরগির খোঁয়াড়ে চোরাই মুঠোফোনের ‘গুদাম’

প্রতিবেশীদের ফাঁসাতে মাকে হত্যার অভিযোগ

হালুয়াঘাটে বৃদ্ধা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার বিক্রির অভিযোগে জরিমানা

কাজে আসছে না দুটি পদচারী সেতু, স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন

শতবর্ষী সড়কে দেওয়াল নির্মাণ

তারাকান্দায় বৃদ্ধা নুর জাহান হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

১০

নকলায় খাল পুনঃখননে কৃষিতে নতুন সম্ভাবনা

১১

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

১২

ফল পুনঃনিরীক্ষণে ময়মনসিংহ বোর্ডে নতুন রেকর্ড

১৩

কেন্দুয়ায় রাস্তা কাটা নিয়ে বিতর্ক

১৪

বাকৃবিতে আন্দোলনকারী শিক্ষার্থীর ফল নিয়ে বিতর্ক

১৫

খালিয়াজুরীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী

১৬

ময়মনসিংহ মহিলা ক্রীড়া সংস্থার নেতৃত্বে রাখী-লিলি

১৭

ময়মনসিংহে পরিচ্ছন্ন নগরীর বার্তা ছড়াল স্কাউটরা

১৮

ফুলবাড়ীয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৯

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

২০
শিরোনামঃ
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, আজ সন্ধ্যায়রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে মিষ্টি বিতরণনবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফ্রান্স ও সুইজারল্যান্ডের অভিনন্দনহাঁস-মুরগির খোঁয়াড়ে চোরাই মুঠোফোনের ‘গুদাম’প্রতিবেশীদের ফাঁসাতে মাকে হত্যার অভিযোগহালুয়াঘাটে বৃদ্ধা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনবারহাট্টায় সরকারি প্রণোদনার সার বিক্রির অভিযোগে জরিমানাকাজে আসছে না দুটি পদচারী সেতু, স্থান নির্বাচন নিয়ে প্রশ্নশতবর্ষী সড়কে দেওয়াল নির্মাণতারাকান্দায় বৃদ্ধা নুর জাহান হত্যা মামলায় অভিযুক্ত গ্রেপ্তার