Author
২৫ অগাস্ট ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে দুই নারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে পৃথক দুটি স্থান থেকে নুরজাহান বেগম (৬৫) ও শাকিলা (১৬) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম নয়াবিল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মেয়ের বাড়িতে বসবাস করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান তাঁর মেয়ে তাসলিমা আক্তার। পরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে তন্তর গ্রামের নিজ বাড়ির একটি কক্ষে শাকিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাঁকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাকিলা ওই গ্রামের কামরুল ইসলামের মেয়ে।

দুটি ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান গণমাধ্যমকে বলেন, দুটি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মাঠমুখী করতে ময়মনসিংহে গোল্ডকাপ ফুটবল

ময়মনসিংহে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ

মায়ের নামে মিল, হাসপাতাল থেকে দুই নবজাতক বদল

যুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়

ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়

‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদার

ময়মনসিংহে অবৈধভাবে ৩২ হাজার কেজি সার মজুত, দুই বিক্রেতাকে জরিমানা

কলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবি

১০

নালিতাবাড়ীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

১১

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ২ জন আটক

১২

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশে ২০ হাজার টাকা জরিমানা

১৩

ময়মনসিংহে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

১৪

কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

বারহাট্টায় নদে ডুবে যুবকের মৃত্যু

১৬

ইয়াবাসহ পুলিশের হাতে ১২ মামলার আসামি ধরা

১৭

সেবা-উন্নয়ন নিয়ে এক টেবিলে বিভাগের সব দপ্তর

১৮

শুধু গাছ লাগালে হবে না, রক্ষণাবেক্ষণেও এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

১৯

কৃষি ও ফ্যামিলি কার্ডে দুর্নীতি-অনিয়ম বরদাশত নয়: ডেপুটি স্পিকার

২০
শিরোনামঃ
তরুণদের মাঠমুখী করতে ময়মনসিংহে গোল্ডকাপ ফুটবলময়মনসিংহে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষমায়ের নামে মিল, হাসপাতাল থেকে দুই নবজাতক বদলযুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনানিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবিনজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদারময়মনসিংহে অবৈধভাবে ৩২ হাজার কেজি সার মজুত, দুই বিক্রেতাকে জরিমানাকলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবি