Author
২৫ অগাস্ট ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক রাতেই নিঃস্ব সাবেক সেনা সদস্যের পরিবার

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শফিকুল ইসলাম মিঠু নামের এক সাবেক সেনা সদস্যের বসতবাড়ি পুড়ে গেছে। এতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গিলাগাছা তালুকদার বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বসতঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা বের হয়ে আসতে পারলেও ঘরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি। পরে খবর পেয়ে শ্রীবরদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাংবাদিক মো. নাইম তালুকদার গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিনের সঞ্চিত সহায়-সম্পদ হারিয়ে তাঁদের পরিবার এখন নিঃস্ব ও দিশেহারা। আগুনে পরিবারের প্রয়োজনীয় সবকিছুই পুড়ে গেছে।

শ্রীবরদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। একই সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল গণমাধ্যমকে বলেন, এক মুহূর্তে একটি পরিবারের সঞ্চয় ও স্বপ্ন আগুনে নিঃশেষ হয়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে পরিবারটির পাশে থাকার পাশাপাশি সরকারি ও ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মাঠমুখী করতে ময়মনসিংহে গোল্ডকাপ ফুটবল

ময়মনসিংহে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ

মায়ের নামে মিল, হাসপাতাল থেকে দুই নবজাতক বদল

যুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়

ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়

‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদার

ময়মনসিংহে অবৈধভাবে ৩২ হাজার কেজি সার মজুত, দুই বিক্রেতাকে জরিমানা

কলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবি

১০

নালিতাবাড়ীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

১১

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ২ জন আটক

১২

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশে ২০ হাজার টাকা জরিমানা

১৩

ময়মনসিংহে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

১৪

কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

বারহাট্টায় নদে ডুবে যুবকের মৃত্যু

১৬

ইয়াবাসহ পুলিশের হাতে ১২ মামলার আসামি ধরা

১৭

সেবা-উন্নয়ন নিয়ে এক টেবিলে বিভাগের সব দপ্তর

১৮

শুধু গাছ লাগালে হবে না, রক্ষণাবেক্ষণেও এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

১৯

কৃষি ও ফ্যামিলি কার্ডে দুর্নীতি-অনিয়ম বরদাশত নয়: ডেপুটি স্পিকার

২০
শিরোনামঃ
তরুণদের মাঠমুখী করতে ময়মনসিংহে গোল্ডকাপ ফুটবলময়মনসিংহে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষমায়ের নামে মিল, হাসপাতাল থেকে দুই নবজাতক বদলযুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনানিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবিনজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদারময়মনসিংহে অবৈধভাবে ৩২ হাজার কেজি সার মজুত, দুই বিক্রেতাকে জরিমানাকলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবি