Author
২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবি

ভুক্তভোগী শিক্ষার্থী আহমেদ জুনাইদ (তন্ময়) আনন্দ মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি কবি কাজী নজরুল ইসলাম হলের ২১৩ নম্বর কক্ষে থাকেন। তার বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ উত্তর বাজার এলাকায়।

ভুক্তভোগী ও হল সূত্রে জানা গেছে, গত ছয় দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন আহমেদ জুনাইদ। গতকাল রোববার বিকেল ৪টার দিকে তার বড় ভাই আহমেদ সাদিক (বাপ্পী) ‘সাজান মিয়া’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে বার্তা পান। ওই বার্তায় বলা হয়, তন্ময়ের গুরুত্বপূর্ণ ফাইলটি তাদের কাছে রয়েছে এবং সেটি ফেরত পেতে হলে দুই লাখ টাকা দিতে হবে। প্রমাণ হিসেবে মেসেজের সঙ্গে তন্ময়ের পাসপোর্টের ছবিও পাঠানো হয়।

পরে পরিবারের লোকজন আনন্দ মোহন কলেজের হলে যোগাযোগ করে জানতে পারেন, তন্ময়ের কক্ষের ওয়ারড্রবের তালা ভাঙা। সেখান থেকে তার প্রয়োজনীয় ফাইল ও টিউশনির কয়েক হাজার টাকা চুরি হয়েছে।

আহমেদ জুনাইদ বলেন, আমি হাসপাতালে শয্যাশায়ী, বিছানা থেকে উঠতেই পারছি না। ফাইলের ভেতর আমার এসএসসি, এইচএসসি ও অনার্সের মূল মার্কশিট, সনদ, রেজিস্ট্রেশন কার্ড, জন্মসনদ, পাসপোর্ট ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কারের সনদ ছিল। ব্ল্যাকমেইলকারীরা টাকা না পেয়ে ইতোমধ্যে একটি করে সনদ পুড়িয়ে দেওয়ার ভিডিও পাঠিয়েছে। কারা আমার মূল্যবান কাগজগুলো চুরি করে টাকা দাবি করছে, ধারণা করতে পারছি না। আমার জীবনের সব অর্জন ও স্বপ্ন এভাবে শেষ হয়ে যাচ্ছে, অথচ শারীরিক অসুস্থতার কারণে আমি নিজে কোথাও গিয়ে ব্যবস্থা নিতে পারছি না।

ঘটনার পর আজ সোমবার ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে জিডিতে প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে।

আহমেদ জুনাইদ বলেন, ঘটনার বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে মামলা করার পরামর্শ দিয়েছে। কিন্তু আমি অসুস্থ থাকায় আপাতত জিডি করেছি। জিডিতে হারিয়ে গেছে উল্লেখ করতে হয়েছে।

আনন্দ মোহন কলেজের নজরুল হলের সহকারী হল সুপার মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীর কক্ষ থেকে কাগজপত্র চুরি এবং পরে টাকা দাবির বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দ মোহন কলেজ ছাত্রের গুরুত্বপূর্ণ নথি চুরি ও ফেরতে মোটা অঙ্কের টাকা দাবি

কলমাকান্দায় বজ্রপাতে জেলে নিহত

মুক্তাগাছায় ইয়াবাসহ যুবক আটক

মিটার দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রাধিকার পাবে

মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক

১০

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

১১

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারবো : রিজভী

১২

হাওরের দুর্গম গ্রামে পিরিয়ড নিয়ে ভাঙছে নীরবতা

১৩

সুবর্ণ কার্ডে প্রতিবন্ধীদের মুখে হাসি

১৪

ময়মনসিংহে টাইগার গ্রেপ্তার

১৫

কেন্দুয়ায় মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কর্মসূচি

১৬

রেঞ্জসেরা হয়ে পুরস্কৃত দুর্গাপুরের ওসি শাকের

১৭

ময়মনসিংহ মেডিকেলে নবজাতক নিয়ে তোলপাড়

১৮

ময়মনসিংহে একই পরিবারের ৬ জনকে অচেতন করে লুট

১৯

ময়মনসিংহে সরকারি পাঠ্যবই বিক্রির ভিডিও ভাইরাল

২০
শিরোনামঃ
আনন্দ মোহন কলেজ ছাত্রের গুরুত্বপূর্ণ নথি চুরি ও ফেরতে মোটা অঙ্কের টাকা দাবিকলমাকান্দায় বজ্রপাতে জেলে নিহতমুক্তাগাছায় ইয়াবাসহ যুবক আটকমিটার দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধেনেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটকডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণীপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণীতৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রাধিকার পাবেমুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক