Author
২৬ অগাস্ট ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুবর্ণ কার্ডে প্রতিবন্ধীদের মুখে হাসি

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহে ২৫০ জন প্রতিবন্ধীর মধ্যে সুবর্ণ কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এই কার্ডের মাধ্যমে আবেদন করে কার্ডধারীরা প্রতি মাসে ১ হাজার টাকা করে সরকারি প্রতিবন্ধী ভাতা পাওয়ার সুযোগ পাবেন।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টায় সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে সুবর্ণ কার্ড তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (বিভাগীয়) সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের প্রতিবন্ধী মানুষের জন্য সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে প্রতিবন্ধীরা আর পরিবার বা সমাজের বোঝা হয়ে থাকবেন না। তাদের জন্য বছরে ১২ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ডসহ সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এসব কার্ডের মাধ্যমে অচিরেই সারাদেশের উপকারভোগীরা সুফল পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজু আহম্মেদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিবন্ধী ভাতার আবেদনের সময় বাড়ানো হয়েছে। সুবর্ণ কার্ডপ্রাপ্তরা নিয়ম মেনে আবেদন করলেই প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাতা পাবেন।

কার্ড হাতে পেয়ে উপকারভোগী প্রতিবন্ধী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা সিভিল সার্জনকে ড্যাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

জরাজীর্ণ ঘর ছেড়ে নতুন ঠিকানায় কিরণ-পিকুলা

ময়মনসিংহে মিষ্টির কারখানায় ৩ লাখ টাকা জরিমানা

আনন্দ মোহন কলেজ ছাত্রের গুরুত্বপূর্ণ নথি চুরি ও ফেরতে মোটা অঙ্কের টাকা দাবি

কলমাকান্দায় বজ্রপাতে জেলে নিহত

মুক্তাগাছায় ইয়াবাসহ যুবক আটক

মিটার দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী

১০

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী

১১

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রাধিকার পাবে

১২

মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক

১৩

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

১৪

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারবো : রিজভী

১৫

হাওরের দুর্গম গ্রামে পিরিয়ড নিয়ে ভাঙছে নীরবতা

১৬

সুবর্ণ কার্ডে প্রতিবন্ধীদের মুখে হাসি

১৭

ময়মনসিংহে টাইগার গ্রেপ্তার

১৮

কেন্দুয়ায় মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কর্মসূচি

১৯

রেঞ্জসেরা হয়ে পুরস্কৃত দুর্গাপুরের ওসি শাকের

২০
শিরোনামঃ
ময়মনসিংহ জেলা সিভিল সার্জনকে ড্যাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছাজরাজীর্ণ ঘর ছেড়ে নতুন ঠিকানায় কিরণ-পিকুলাময়মনসিংহে মিষ্টির কারখানায় ৩ লাখ টাকা জরিমানাআনন্দ মোহন কলেজ ছাত্রের গুরুত্বপূর্ণ নথি চুরি ও ফেরতে মোটা অঙ্কের টাকা দাবিকলমাকান্দায় বজ্রপাতে জেলে নিহতমুক্তাগাছায় ইয়াবাসহ যুবক আটকমিটার দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধেনেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটকডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী