Author
২৮ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনার দায়িত্বে রশিদুজ্জামান মিল্লাত

দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ। এর মধ্যে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দায়িত্বপ্রাপ্তদের কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এম রশিদুজ্জামান মিল্লাত ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। একই সঙ্গে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও তার থাকবে।

এ ছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও পরামর্শ দেবেন তিনি। প্রয়োজনবোধে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শও দিতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকার দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কাগজে-কলমে থাকলেও অতীতে দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ লুটপাট ও পাচারের বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। এ ছাড়া মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

সরকারের উন্নয়ন, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তাসহ রাষ্ট্র পরিচালনার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং রুলস অব বিজনেসের বিধান অনুসরণ করে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

কে কোন জেলার দায়িত্ব পেলেন

প্রজ্ঞাপন অনুযায়ী, ইকবাল হাসান মাহমুদ পেয়েছেন রাজশাহী ও নাটোর জেলার দায়িত্ব। আবু জাফর মো. জাহিদ হোসেন পেয়েছেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়। আবদুল আউয়াল মিন্টু পেয়েছেন লক্ষ্মীপুর এবং নিতাই রায় চৌধুরী পেয়েছেন চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব।

খন্দকার আবদুল মুক্তাদির পেয়েছেন হবিগঞ্জ এবং আরিফুল হক চৌধুরী পেয়েছেন মৌলভীবাজার জেলার দায়িত্ব। মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পেয়েছেন চট্টগ্রাম জেলার দায়িত্ব।

এম রশিদুজ্জামান মিল্লাতের দায়িত্ব ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা। আসাদুল হাবিব দুলু পেয়েছেন ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং মো. আসাদুজ্জামান পেয়েছেন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার দায়িত্ব।

জাকারিয়া তাহের পেয়েছেন ফেনী ও নোয়াখালী। সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ। সাচিং প্রু পেয়েছেন কক্সবাজার এবং মো. শরীফুল আলম পেয়েছেন টাঙ্গাইল ও নরসিংদী জেলার দায়িত্ব।

শামা ওবায়েদ ইসলাম পেয়েছেন মাদারীপুর ও শরীয়তপুর। অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ। আব্দুল বারী পেয়েছেন বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ এবং সুলতান সালাউদ্দিন পেয়েছেন ঢাকা জেলার দায়িত্ব।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার দায়িত্ব। হাবিবুর রশিদ পেয়েছেন গাজীপুর ও নারায়ণগঞ্জ। মো. রাজীব আহসান পেয়েছেন বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর এবং মীর শাহে আলম পেয়েছেন রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার দায়িত্ব।

ফারজানা শারমিন পেয়েছেন সিরাজগঞ্জ ও পাবনা। শেখ ফরিদুল ইসলাম পেয়েছেন যশোর, মাগুরা ও নড়াইল। ইয়াসের খান চৌধুরী পেয়েছেন জামালপুর ও কিশোরগঞ্জ এবং আহমেদ সোহেল মঞ্জুর পেয়েছেন বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার দায়িত্ব।

মোহাম্মদ শামীম কায়সার পেয়েছেন জয়পুরহাট ও নওগাঁ। মো. জি কে গউছ পেয়েছেন সিলেট ও সুনামগঞ্জ। মিয়া নূরুদ্দিন আহমেদ পেয়েছেন রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ এবং এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্ব।

সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশের প্রতিটি জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, উন্নয়ন কার্যক্রম এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে রাজনৈতিক পর্যায়ের তদারকি ও সমন্বয়ের জন্য নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকছেন। তবে এ দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা অক্ষুণ্ন থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সহায়তা, চীনে মেডিকেলে পড়ার সুযোগ পেলেন নাটোরের ফাতেমা

বিয়ের আয়োজন শেষ, বর আসার আগেই হাজির ম্যাজিস্ট্রেট

শেরপুরে ঘোড়ার মাংস জব্দ

কিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রী

কলমাকান্দায় ৩৯ বালুবাহী নৌকা জব্দ, একজনের কারাদণ্ড

নেত্রকোণার বারহাট্টায় সংঘর্ষে কৃষক নিহত

নজরুল ছিলেন জাতীয় চেতনার অগ্রদূত: পরিকল্পনা কমিশনের সদস্য

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনার দায়িত্বে রশিদুজ্জামান মিল্লাত

নান্দাইলে গৃহহীনের জন্য ৩৬ ‘স্বপ্ন বাড়ি’ আজ উদ্বোধন করবেন তথ্য প্রতিমন্ত্রী

দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত

১০

শেরপুরে নতুন স্কুল ড্রেস ও ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

১১

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গাছের চারা বিতরণ

১২

শেরপুরে জলাবদ্ধতায় ক্ষতির মুখে কলা চাষিরা

১৩

ময়মনসিংহে অভিযান চালিয়ে জেএমবি’র দুই সক্রিয় সদস্য আটক

১৪

ময়মনসিংহে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৫

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১৬

অনলাইনে শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে মিন্টু কলেজের চুক্তি

১৭

ময়মনসিংহে পরিবেশ ও অধিকার সুরক্ষায় কৌশলগত জোট সভা

১৮

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

১৯

বারহাট্টায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তির মৃত্যু

২০
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সহায়তা, চীনে মেডিকেলে পড়ার সুযোগ পেলেন নাটোরের ফাতেমাবিয়ের আয়োজন শেষ, বর আসার আগেই হাজির ম্যাজিস্ট্রেটশেরপুরে ঘোড়ার মাংস জব্দকিশোরগঞ্জ-জামালপুরের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে তথ্য প্রতিমন্ত্রীকলমাকান্দায় ৩৯ বালুবাহী নৌকা জব্দ, একজনের কারাদণ্ডনেত্রকোণার বারহাট্টায় সংঘর্ষে কৃষক নিহতনজরুল ছিলেন জাতীয় চেতনার অগ্রদূত: পরিকল্পনা কমিশনের সদস্যআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনার দায়িত্বে রশিদুজ্জামান মিল্লাতনান্দাইলে গৃহহীনের জন্য ৩৬ ‘স্বপ্ন বাড়ি’ আজ উদ্বোধন করবেন তথ্য প্রতিমন্ত্রীদুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত