Author
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খালিয়াজুরীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি

খালিয়াজুরী সংবাদদাতা : টানা বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনার খালিয়াজুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ম্যাপরেফারেন্স দেখা

খালিয়াজুরী নতুন বাজার থেকে র‌্যালিটি শুরু হয়ে খালিয়াজুরী কলেজ, থানা মোড় ও প্রেসক্লাবের মোড়সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রউফ স্বাধীন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাহাবুবুর রহমান তালুকদার কেষ্টের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, মো. মাসুদ রানা, তরিকুজ্জামান তরু ও নাজমুল হক তালুকদার আরিফ।

এ সময় বিএনপি নেতা আলী হাসান চৌধুরী পিন্টু, মো. আলমগীর হোসেন, মো. ফুল মিয়া, এরশাদুল আলম শাহীন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন ও পলাশ, কৃষক দলের নেতা দেলোয়ার হোসেন ও পান্ডব সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাহিম হোসেন সুমন, ছাত্রদল নেতা মাজহারুল হক পলিন ও ইয়াসির আরাফাত হৃদয়সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃষ্টির মধ্যেও র‌্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে খালিয়াজুরী উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি!

চাঁদা না পেয়ে প্রকৌশলীকে মারধরের অভিযোগ ৪ কর্মচারীর বিরুদ্ধে

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ’- ময়মনসিংহ বিভাগের বাছাইপর্ব আগামী শুক্রবার

মাদকে জড়িত থাকলে তাৎক্ষণিক বহিষ্কার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর

শাহেদের ‘ঘুষ’ সাইটে ১২ দিনে ১৫ হাজারের বেশি মানুষের অভিযোগ

কিশোরগঞ্জে পাউবো প্রকৌশলীর ওপর সিবিএ নেতাদের হামলার অভিযোগ

ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

১০

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ

১১

নেত্রকোনায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

১২

ঐক্যের আহ্বানে কেন্দুয়ায় বিএনপির র‌্যালি

১৩

‘ঘুষ.সাইট’ বানানো কিশোর শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

১৪

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৫

পরিত্যক্ত ভবনে মিলল বিদেশি রিভলবারসহ দেশীয় অস্ত্র

১৬

শ্রীবরদীতে ভারতীয় কসমেটিক্স জব্দ

১৭

ভৈরবে লাশের গুজবে সেতুর নিচে হাজারো মানুষের ভিড়

১৮

হালুয়াঘাটে কলেজের এডহক কমিটি নিয়ে স্থানীয়দের আপত্তি

১৯

ত্রিশালে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিনগৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি!চাঁদা না পেয়ে প্রকৌশলীকে মারধরের অভিযোগ ৪ কর্মচারীর বিরুদ্ধেজন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ’- ময়মনসিংহ বিভাগের বাছাইপর্ব আগামী শুক্রবারমাদকে জড়িত থাকলে তাৎক্ষণিক বহিষ্কার: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবরশাহেদের ‘ঘুষ’ সাইটে ১২ দিনে ১৫ হাজারের বেশি মানুষের অভিযোগকিশোরগঞ্জে পাউবো প্রকৌশলীর ওপর সিবিএ নেতাদের হামলার অভিযোগভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন