Author
৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

নেত্রকোনায় সাবেক ইউনিয়ন পরিষদ এক চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট থানার ওসি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মদন উপজেলার মদন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মদন ইউনিয়ন যুবলীগের সভাপতি খাইরুল ইসলাম আকন্দ রয়েছেন। তাকে ৫ আগস্টের বিভিন্ন ঘটনাসহ আরও কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম।

কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনকেও গ্রেফতার করা হয়েছে। ডেপুটি স্পিকার কর্তৃক রোপণ করা মেহগনি গাছের চারা উপড়ে ফেলার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।

পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়ন যুবলীগের দফতর সম্পাদক নূরুল আমীনকেও গ্রেফতার করা হয়েছে। তিনি ৫ আগস্টের পর করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। একই থানার পুলিশ জারিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য ইসলাম উদ্দিন শান্তকেও গ্রেফতার করেছে।

অন্যদিকে, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিবসহ শেখ সাহেদ ও ফাহিম খান নামের আরও দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

এ ছাড়া গতকাল নেত্রকোনা পৌর আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টুটনসহ ছয়জনকে গ্রেফতার করেছে নেত্রকোনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা থানার ওসি আবুল খায়ের।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১০

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১১

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১২

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৩

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৪

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৫

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

১৬

বিএনপির ৩৪ বছরের রাজনীতিতে অনেক উত্থান-পতন দেখেছি: স্পিকার হাফিজ উদ্দিন

১৭

গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি!

১৮

চাঁদা না পেয়ে প্রকৌশলীকে মারধরের অভিযোগ ৪ কর্মচারীর বিরুদ্ধে

১৯

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
শিরোনামঃ