Author
৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

নিজস্ব প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের বিদ্যুৎ ও গ্যাস খাত লুটপাট করে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন। তার দাবি, এর দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোহাটা মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অতীতেও দেশের বিভিন্ন সংকট থেকে উত্তরণে বিএনপি দায়িত্ব পালন করেছে। বর্তমান সরকারও বিপর্যস্ত দেশকে এগিয়ে নিতে কাজ করছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, এই দেশ গড়ার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই আমাদের বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। দল বা সরকার বিব্রত হয়, এমন কোনো কাজ করা যাবে না। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, অতীতের বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে দেশের জনগণ বিএনপির সঙ্গে ছিল। আগামীতেও জনগণ বিএনপির পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দল লংমার্চের মাধ্যমে জনগণের দুর্ভোগ সৃষ্টি করার পাঁয়তারা করছে। জনগণকে দুর্ভোগে ফেলে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হলে জনগণ তাদের বর্জন করবে বলেও মন্তব্য করেন তিনি।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, বিএনপি নেতা আব্দুস সালাম, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, বিএনপি নেতা আব্দুস সাত্তার এবং জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব প্রমুখ।

সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গোহাটা এলাকা থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্স

চুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়ান স্টোর কিপার, তদন্তে দোষ স্বীকার

ত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালী

নান্দাইলে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজ বন্ধ করল পুলিশ

ফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদ

স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

খেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে —-ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি

পূর্বধলায় রাস্তার পাশে পুকুর, ভাঙছে সড়ক, মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা

১০

বারহাট্টায় ছুটির দিনে বই সরানো নিয়ে রহস্য

১১

ময়মনসিংহ আউটার স্টেডিয়ামে শহর প্রতিরক্ষা দলের নতুন কমিটি

১২

বরযাত্রীদের সঙ্গে মিষ্টির টাকা নিয়ে সংঘর্ষে আহত ৫০

১৩

চলন্ত ট্রেনে ছিনতাইয়ের অভিযোগ দুই যুবকের কারাদণ্ড

১৪

ডেঙ্গু রোগীর চাপে ময়মনসিংহ মেডিকেল

১৫

মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ৫

১৬

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

১৭

কেন্দুয়ায় আধুনিক রোগ নির্ণয় সেবার নতুন উদ্যোগ

১৮

দুর্গাপুরে ১৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৯

ঝিনাইগাতীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

২০
শিরোনামঃ
জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্সচুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়ান স্টোর কিপার, তদন্তে দোষ স্বীকারত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনাকেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালীনান্দাইলে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজ বন্ধ করল পুলিশফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদস্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীরশেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছেখেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ----ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপিপূর্বধলায় রাস্তার পাশে পুকুর, ভাঙছে সড়ক, মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা