Author
৭ সেপ্টেম্বর ২০২৬, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় বিদ্যালয়ের ছাদ ধসে আতঙ্ক

কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের গাংধাইকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফিসকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। এতে একটি টেবিল ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় ২৯১ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন জানান, রাত বা সকালের কোনো একসময় অফিসকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে। সকালে কক্ষের দরজা খুলে তিনি বিষয়টি দেখতে পান। পরে দেখা যায়, ছাদ থেকে খসে পড়া পলেস্তারা পড়ে একটি টেবিল ভেঙে গেছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, এর আগেও বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিকক্ষের ছাদ থেকে হালকা করে পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। বর্তমানে বিদ্যালয়ে ২৯১ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি জানান।

অভিভাবক হাবিব উল্লাহ, আমিনুল ইসলামসহ স্থানীয়রা গণমাধ্যমকে জানান, বিদ্যালয় ভবনটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটছে। এ অবস্থায় প্রতিদিন শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানো নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগে ভবনটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন খান ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শীতেশ চন্দ্র পাল। তাঁরা বিদ্যালয়ের ছাদ ও বিভিন্ন কক্ষের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন খান গণমাধ্যমকে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিদ্যালয় ভবনের বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

স্থানীয়দের ভাষ্য, কোনো ধরনের দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। শিক্ষার্থীদের নিরাপদে পাঠদানের পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পুরোনো ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী

বাকৃবি অফিসার পরিষদের নেতৃত্বে গোলাপ-শাহাদাত

শেরপুরে আগুনে সর্বস্ব হারাল ২ পরিবার

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু, নথিপত্র গায়েবের অভিযোগ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ‘কাচারি ঘর’

অক্টোবরে আবারও চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন

নেত্রকোনায় সরকারি চাল জব্দের মামলায় প্রধান আসামি কারাগারে

লাখপতির অফারে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লাপাত্তা ভুয়া এনজিও

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

১০

ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

১১

২১ দিন ধরে একঘরে ২০ সদস্যের পরিবার ।। কেউ যোগাযোগ করলেই ১০ হাজার টাকা জরিমানা

১২

ছেলে হত্যাকারীদের বিচার চাইলেন মা, মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি!

১৩

স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রেমিককে কুপিয়ে জখম করলেন স্বামী

১৪

চাকরির প্রলোভনে হোটেলে নিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা বিধবা

১৫

জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন ২ লাখ টাকা পচে টুকরো টুকরো

১৬

‌‘এয়ারপোর্টে আইসো’ ছেলের শেষ ফোন, এখন মরদেহের অপেক্ষায় বাবা

১৭

ভাবিকে কুপিয়ে হত্যায় মৃত্যুদণ্ড, কারাগারেই মৃত্যু আজহারুলের

১৮

নিখোঁজের ২৫ দিন পর তরুণের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

১৯

বাকৃবি শিক্ষার্থীর উদ্যোগ ।। এক ওয়েবসাইটেই মিলবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব তথ্য

২০
শিরোনামঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভীবাকৃবি অফিসার পরিষদের নেতৃত্বে গোলাপ-শাহাদাতশেরপুরে আগুনে সর্বস্ব হারাল ২ পরিবারসৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু, নথিপত্র গায়েবের অভিযোগআধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ‘কাচারি ঘর’অক্টোবরে আবারও চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেননেত্রকোনায় সরকারি চাল জব্দের মামলায় প্রধান আসামি কারাগারেলাখপতির অফারে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লাপাত্তা ভুয়া এনজিওবাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার