Author
৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ২৫ দিন পর তরুণের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের গারোর ভিটা এলাকার একটি জঙ্গল থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হাড় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা প্যান্ট ও গেঞ্জি দেখে এগুলো রাশেদুলের বলে শনাক্ত করেন তার বাবা মো. শাহজাহান।

রাশেদুল বওলা ইউনিয়নের কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা শাহজাহানের বড় ছেলে। তিনি বাবার সঙ্গে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ ও রাশেদুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইটভাটায় কাজ বন্ধ থাকায় কিছুদিন ধরে বাড়িতেই ছিলেন রাশেদুল। এ সময় স্থানীয় তিন যুবকের সঙ্গে তার নিয়মিত চলাফেরা শুরু হয়।

গত ১২ আগস্ট রাত ৯টার দিকে জসিম মিয়া নামে এক যুবক মোবাইল ফোনে রাশেদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। পরদিন ১৩ আগস্ট সকালে রাশেদুলের মোবাইল ফোন থেকেই তার বাবার নম্বরে কল আসে। এক নারী কণ্ঠে ওই ফোনে রাশেদুলকে অপহরণ করা হয়েছে জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মুক্তিপণের টাকা দিতে দুই ঘণ্টা সময় বেঁধে দিয়ে কয়েক দফা বার্তাও পাঠানো হয়। ওই দিনই ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রাশেদুলের বাবা। পরে ২৫ আগস্ট জসিমকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে থানায় অপহরণ মামলা করেন তিনি।

মামলাটির তদন্তের একপর্যায়ে রোববার দুপুরে নেত্রকোণার শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে জসিম মিয়া (২৪) নামে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে একই গ্রামের মো. রফিক (২৮) ও মোজাম্মেল হোসেন (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

ফুলপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জিকরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা রাশেদুলকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা কঙ্কালের অংশগুলো ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

১

নেত্রকোণায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

২

কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক তিন

৩

সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৪

দেশের বাজারে কমলো সোনার দাম

৫

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

৬

এসআরবির অভিযানে শ্রীবরদীতে ভারতীয় প্রসাধনীসহ ভ্যানচালক গ্রেফতার

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ময়মনসিংহ জেলার নবগঠিত কমিটি

৮

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৫১ পিস ইয়াবাসহ তিনজন আটক

৯

ভৈরবে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ২

১০

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

১১

কেন্দুয়ায় সিরাজুদ্দীন কাসিমপুরীর জন্মবার্ষিকী পালিত

১২

বারহাট্টায় অভিযোগের মধ্যেই সার ডিলার নিয়োগের প্রজ্ঞাপন

১৩

ময়মনসিংহে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই

১৪

নেত্রকোনার সীমান্তে ২ লাখ টাকার রসুন ও কয়লা জব্দ

১৫

দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে বা মাসে দূর করা কঠিন: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৭

ভালুকায় অপহরণ মামলায় চারজন গ্রেপ্তার

১৮

নালিতাবাড়ীতে জুতার মূল্যছাড় নিয়ে প্রতারণার অভিযোগ

১৯

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২

২০
শিরোনামঃ