Author
৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‌‘এয়ারপোর্টে আইসো’ ছেলের শেষ ফোন, এখন মরদেহের অপেক্ষায় বাবা

‘ঘটনার দিন সকাল থেইক্যাই আমার কেমন জানি অস্থির অস্থির লাগতেছিল। তাই পোলার নম্বরে ফোন দিছিলাম। প্রথমে কইলো, অ্যাক্সিডেন্ট করছে। প্রায় এক ঘণ্টা পর আবার জানাইলো- আমার পোলা আর নাই।’

কথাগুলো বলতে বলতে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোরুড়া গ্রামের আবদুল হাই। সাত বছর পর সৌদি আরব থেকে একমাত্র ছেলে আলিফ আহমেদ চন্দন (২৪) দেশে আসবেন- এমন আনন্দের অপেক্ষায় ছিলেন তিনি। ছেলেকে বিমানবন্দরে গিয়ে বরণ করার কথা ছিল তার। অথচ সেই বিমানবন্দরেই এখন ছেলের মরদেহ গ্রহণের অপেক্ষা করতে হচ্ছে তাকে।

কিন্তু দেশে ফেরার সেই যাত্রা আর শেষ করতে পারেননি আলিফ।

গত বৃহস্পতিবার আবহা শহর থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে আলিফকে বহনকারী প্রাইভেটকার ও একটি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলিফসহ কয়েকজন নিহত হন। খবরটি পাওয়ার পর থেকেই শোকে স্তব্ধ মোরুড়া গ্রাম। দুই বোনের একমাত্র ভাই আলিফের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা।

আবদুল হাই বলেন, ‘আমার তো একটাই পোলা। সাত বছর পর এবার বাড়িত আইতেছিল। কইছিল, শুক্রবার সকালে ঢাকায় নামমু, তুমি এয়ারপোর্টে আইসো। আমি মাইক্রোবাস নিয়ে পোলারে বরণ করতে যামু- এই আনন্দেই আছিলাম। এখন পোলার লাশের লাইগ্যা বইসা আছি।’

তিনি বলেন, ‘সকাল থেইক্যাই মনডা কেমন জানি করতেছিল। পোলারে ফোন দেওনের পর শুনলাম অ্যাক্সিডেন্ট করছে। পরে আবার ফোন আইয়া কইলো, আমার পোলা মারা গেছে। এই কথা আমি কেমনে বিশ্বাস করি কন?’

ছেলের শেষবারের মতো মুখ দেখতে চান এই বাবা। তার আকুতি, ‘আমার পোলাডারে শেষবারের মতো দেখতে চাই। নিজের জমির মইধ্যে পোলারে কবর দিতে চাই। সরকার যেন তাড়াতাড়ি আমার পোলার লাশডা দেশে আনার ব্যবস্থা করে।’

আলিফের ভগ্নিপতি ইব্রাহিম মিয়া বলেন, শুক্রবার সকালে আলিফের দেশে ফেরার কথা ছিল। বৃহস্পতিবার দুপুরের পর তার মোবাইলে ফোন দিলে অন্য একজন ফোন ধরেন। পরে দুর্ঘটনার খবর জানায়। মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

চাচাতো ভাই কাদির মিয়া বলেন, ‘আলিফ বাড়িত আইব, সবাই মিইলা তারে বরণ করবাম- এমন চিন্তাই আছিল আমরার। কে জানতো, যেই দিন বাড়ি ফেরার কথা, সেই দিনই তার জীবনের শেষ দিন হইয়া যাইবো।’

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মরদেহ দেশে আনার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে থেকে সহযোগিতা করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী

বাকৃবি অফিসার পরিষদের নেতৃত্বে গোলাপ-শাহাদাত

শেরপুরে আগুনে সর্বস্ব হারাল ২ পরিবার

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু, নথিপত্র গায়েবের অভিযোগ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ‘কাচারি ঘর’

অক্টোবরে আবারও চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন

নেত্রকোনায় সরকারি চাল জব্দের মামলায় প্রধান আসামি কারাগারে

লাখপতির অফারে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লাপাত্তা ভুয়া এনজিও

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

১০

ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

১১

২১ দিন ধরে একঘরে ২০ সদস্যের পরিবার ।। কেউ যোগাযোগ করলেই ১০ হাজার টাকা জরিমানা

১২

ছেলে হত্যাকারীদের বিচার চাইলেন মা, মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি!

১৩

স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রেমিককে কুপিয়ে জখম করলেন স্বামী

১৪

চাকরির প্রলোভনে হোটেলে নিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা বিধবা

১৫

জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন ২ লাখ টাকা পচে টুকরো টুকরো

১৬

‌‘এয়ারপোর্টে আইসো’ ছেলের শেষ ফোন, এখন মরদেহের অপেক্ষায় বাবা

১৭

ভাবিকে কুপিয়ে হত্যায় মৃত্যুদণ্ড, কারাগারেই মৃত্যু আজহারুলের

১৮

নিখোঁজের ২৫ দিন পর তরুণের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

১৯

বাকৃবি শিক্ষার্থীর উদ্যোগ ।। এক ওয়েবসাইটেই মিলবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব তথ্য

২০
শিরোনামঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভীবাকৃবি অফিসার পরিষদের নেতৃত্বে গোলাপ-শাহাদাতশেরপুরে আগুনে সর্বস্ব হারাল ২ পরিবারসৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু, নথিপত্র গায়েবের অভিযোগআধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ‘কাচারি ঘর’অক্টোবরে আবারও চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেননেত্রকোনায় সরকারি চাল জব্দের মামলায় প্রধান আসামি কারাগারেলাখপতির অফারে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লাপাত্তা ভুয়া এনজিওবাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার