ময়মনসিংহ সদর উপজেলার রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ রাজিব আহমেদ রুবেল নামের সেই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, রোববার (৫ জুলাই) সকালে আর কে মিশন রোডের পারুল আক্তারের বাসার একটি কক্ষে যুবককে গলাকেটে হত্যা করা হয়। ওই এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় রুবেল মাস খানেক আগে একটি রুম ভাড়া নেন।
স্থানীয়রা জানান, একা রুমটিতে রাতে ঘুমানোর পর সকালে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।
পরে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ করছেন তারা। রুবেলের বাসার সামনের সড়কে থাকা তার চাচাতো মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেয় হামলাকারীরা।
এদিকে পুলিশ রুবেলের রক্তাক্ত মরদেহের পাশাপাশি একটি মদের বোতলও উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত রুবেলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাড়াটিয়া ও বাসার মালিক পারুল আক্তার পলাতক রয়েছেন।
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)
⏳ প্রসেসিং হচ্ছে...
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
১
সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা