নেত্রকোণার পূর্বধলা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ ও বিচার এবং দ্রুত পূর্ণাঙ্গ অধ্যক্ষ নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। একই দিনে তার পক্ষে বিক্ষোভ মিছিল ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আরেকটি পক্ষ। এর কয়েক ঘণ্টা আগে ভোররাতে কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে।
রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ শুরু হয়। পরে তারা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, প্রতিবছর ফলাফল বিপর্যয় ঘটলেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ ছাড়া নির্ধারিত ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফরম পূরণের টাকা নেওয়া হয়। সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার পর এক দিনের ব্যবধানে তার বদলি ও পদায়ন বাতিলের ঘটনাকেও তারা ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এদিকে, আন্দোলনকারীদের কর্মসূচিতে বাধা দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পক্ষে আরেকটি পক্ষ পাল্টা বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি, মো. আনোয়ারুল হক রতন নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন এবং শিক্ষার্থীদের প্রতি তিনি সবসময় সদয় ছিলেন। তাই তাঁকেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রাখার দাবি জানান তারা।
এর আগে রোববার ভোররাত ৩টার দিকে কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এতে দরজার কিছু অংশ কালচে হয়ে গেছে।
কলেজের নাইটগার্ড মাফিজ উদ্দিন (৫৫) জানান, হেলমেট পরা দুই ব্যক্তি দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। তিনি এগিয়ে গেলে তারা পালিয়ে যান। পরে তিনি পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। কলেজের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় কোনো ফুটেজও যাচাই করা সম্ভব হয়নি।
বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ছাত্রদলের সভাপতি রুবায়েত খান শান্তের নেতৃত্বে নেতাকর্মীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন বলেন, একটি গোষ্ঠী মিথ্যা অভিযোগ তুলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার ভাষ্য, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, অপসারণের দাবিতে আন্দোলনকারীরা আগুন দেওয়ার ঘটনাকে তাঁদের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
সম্প্রতি অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করেই কলেজটিতে নতুন করে আলোচনা শুরু হয়। গত ২৭ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তিনি ২৮ সেপ্টেম্বর মাউশিতে যোগদান করেন এবং ৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে কলেজে এসে দায়িত্ব গ্রহণ করেন। তবে যোগদানের একদিন পরই তার বদলি ও পদায়ন সংক্রান্ত আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে প্রায় আট বছর ধরে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন।
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)
⏳ প্রসেসিং হচ্ছে...
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার
১
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান
২
নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর পর হাসপাতাল ভাঙচুর
৩
এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত
৪
সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে
৫
জাল সনদে মাদ্রাসায় নিয়োগ, প্রক্সি শিক্ষকের পাঠদান
৬
কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১৮০০, মৃত্যু ৩
৭
কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উত্তোলন
৮
২০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদলের বৃক্ষরোপণ
৯
শেরপুরে নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
১০
শেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি
১১
শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক
১২
পরিকল্পিত নগরী গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উদযাপিত
১৩
সড়কে ইট-বালু রেখে ভোগান্তি, বারহাট্টায় ৫ জনকে জরিমানা
১৪
ভাটারাঘাটে নিখোঁজের ২৬ ঘণ্টা পর মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ
১৫
ফুলপুরে দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, পিতৃত্ব নিয়ে অভিযোগ
১৬
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
১৭
আপত্তি সত্ত্বেও মোহনগঞ্জের ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
১৮
ময়মনসিংহে পালপাড়া থেকে দুই গরু চুরি
১৯
মাদক কারবারের প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন