Admin
২২ জুন ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ডিবির অভিযানে নগরীতে স্বস্থি দুই চাঁদাবাজ গ্রেফতার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ  (ডিবি) টানা অভিযান চালিয়ে  চিহ্নিত দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে। শনিবার (২১ জুন) ভোররাতে নগরীর বাঘমারা ও মাসকান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বাঘমারার রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া এবং কৃষ্টপুরের হৃদয় ওরফে সাকিব।

ডিবির ওসি মফিদুল ইসলাম জানান, বিভাগীয় নগরীসহ ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাধারণ মানুষের শান্তিপুর্ণ বসবাস ও চলাচল নিশ্চিত এবং চুরি ছিনতাই সহ চাদাবাজদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার আখতার উল আলমের নির্দেশে নিয়মিত অভিযান ও টহল পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিবির এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে বাঘমারার রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া এবং কৃষ্টপুরের হৃদয় ওরফে সাকিব নামে চিহ্নিত দুই চাঁদবাজকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

ওসি মফিদুল ইসলাম আরো জানান, সাম্প্রতিক সময়ে পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে সফলতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

এ সব অভিযানের মাঝে ডাকাত দলের ৯ সক্রিয় সদস্যকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার উদ্ধার অন্যতম। এদের মধ্যে ৮ ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অপরদিকে চোরাইকৃত ২টি অটোরিকশা ও একটি মিশুকসহ গ্রেফতার করা হয়েছে চিহ্নিত চোরচক্রের ৫ সদস্য। মাদকের ভয়াবহতারোধে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২৬৫ পিস ইয়াবা, সাড়ে ১০ কেজি গাঁজা, ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৭ গ্রাম হেরোইনসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ছিনতাইবিরোধী অভিযানে ১৫ জন চিহ্নিত ছিনতাইকারী ধরা পড়েছে।

জেলা গোয়েন্দা শাখার এই ধারাবাহিক অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবির এমন অভিযান আগামী দিনেও চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মাঠমুখী করতে ময়মনসিংহে গোল্ডকাপ ফুটবল

ময়মনসিংহে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ

মায়ের নামে মিল, হাসপাতাল থেকে দুই নবজাতক বদল

যুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়

ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়

‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদার

ময়মনসিংহে অবৈধভাবে ৩২ হাজার কেজি সার মজুত, দুই বিক্রেতাকে জরিমানা

কলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবি

১০

নালিতাবাড়ীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

১১

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ২ জন আটক

১২

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশে ২০ হাজার টাকা জরিমানা

১৩

ময়মনসিংহে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

১৪

কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

বারহাট্টায় নদে ডুবে যুবকের মৃত্যু

১৬

ইয়াবাসহ পুলিশের হাতে ১২ মামলার আসামি ধরা

১৭

সেবা-উন্নয়ন নিয়ে এক টেবিলে বিভাগের সব দপ্তর

১৮

শুধু গাছ লাগালে হবে না, রক্ষণাবেক্ষণেও এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

১৯

কৃষি ও ফ্যামিলি কার্ডে দুর্নীতি-অনিয়ম বরদাশত নয়: ডেপুটি স্পিকার

২০
শিরোনামঃ
তরুণদের মাঠমুখী করতে ময়মনসিংহে গোল্ডকাপ ফুটবলময়মনসিংহে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষমায়ের নামে মিল, হাসপাতাল থেকে দুই নবজাতক বদলযুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনানিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবিনজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদারময়মনসিংহে অবৈধভাবে ৩২ হাজার কেজি সার মজুত, দুই বিক্রেতাকে জরিমানাকলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবি