Tawfik
১৯ অক্টোবর ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নিহত সাংবাদিকের স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।

সকালে কেন্দুয়া প্রেসক্লাবের সামনে নেত্রকোনা-কেন্দুয়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।

মানববন্ধনে বক্তব্য দেন কেন্দুয়া প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি সাংবাদিক মো. রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সদস্য সাংবাদিক হারেছ উদ্দিন ফকির, জ্যেষ্ঠ সদস্য আশরাফ উদ্দিন ভূঁইয়া, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বকর্মা, প্রেসক্লাবের সদস্য, নাট্যকার ও আমাদের সময়-এর কেন্দুয়া প্রতিনিধি রাখাল বিশ্বাস, দিনকাল প্রতিনিধি সালাউদ্দিন সালাম এবং দৈনিক আজকের খবর-এর মঞ্জুরা আক্তার লিলিসহ স্থানীয় সাংবাদিকেরা।

বক্তারা গণমাধ্যমকে বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে আইনানুগ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এমন ঘটনা প্রতিরোধ করা যায়।

তাঁরা আরও বলেন, আলিফের মৃত্যুতে তাঁর স্ত্রী ও দুই শিশুসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের ভরণপোষণ, আর্থিক সহায়তা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

মানববন্ধন শেষে সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু বিচার ও ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় গুলিতে নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ।

এ ঘটনায় ১৬ অক্টোবর রাতে তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

১

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

২

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী

৩

আ. লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে

৪

বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব

৫

রিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে জেলা প্রশাসনের ‘ক্লিন সানডে’ কর্মসূচি

৬

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন

৭

সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

৮

সাংবাদিক আলিফ হত্যাকান্ডে সন্দেহভাজন এক যুবক গ্রেপ্তার

৯

আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

১০

ফুলবাড়ীয়ায় শিক্ষক দম্পতিকে দুই প্রান্তের বিদ্যালয়ে বদলি

১১

শেরপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১২

আলিফ হত্যার বিচারের দাবিতে ফুলবাড়ীয়ায় সাংবাদিকদের মানববন্ধন

১৩

বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

১৪

দুর্গাপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন

১৫

গফরগাঁওয়ে পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

১৬

ময়মনসিংহে এক কেন্দ্রেই মিলবে বিভিন্ন ভূমিসেবা

১৭

মোহনগঞ্জে এসিল্যান্ডের বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১৮

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে খালিয়াজুরীতে মানববন্ধন

১৯

ময়মনসিংহ সদরে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ওয়াহিদ

২০
শিরোনামঃ
❮বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা❮সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়❮ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী❮আ. লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে❮বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব❮রিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে জেলা প্রশাসনের ‘ক্লিন সানডে’ কর্মসূচি❮সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন❮সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার❮সাংবাদিক আলিফ হত্যাকান্ডে সন্দেহভাজন এক যুবক গ্রেপ্তার❮আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন