Tawfik
১৯ অক্টোবর ২০২৬, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক আলিফ হত্যাকান্ডে সন্দেহভাজন এক যুবক গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যা মামলায় সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে দুর্গাপুরের পুলিশ সদস্য মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলায়ও অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি দোকানের সামনে গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। তিনি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।

এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।

মামলাটির তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের প্রকৃতি এবং হত্যাকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা

১

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

২

ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী

৩

আ. লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে

৪

বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব

৫

রিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে জেলা প্রশাসনের ‘ক্লিন সানডে’ কর্মসূচি

৬

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন

৭

সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

৮

সাংবাদিক আলিফ হত্যাকান্ডে সন্দেহভাজন এক যুবক গ্রেপ্তার

৯

আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন

১০

ফুলবাড়ীয়ায় শিক্ষক দম্পতিকে দুই প্রান্তের বিদ্যালয়ে বদলি

১১

শেরপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১২

আলিফ হত্যার বিচারের দাবিতে ফুলবাড়ীয়ায় সাংবাদিকদের মানববন্ধন

১৩

বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

১৪

দুর্গাপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন

১৫

গফরগাঁওয়ে পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

১৬

ময়মনসিংহে এক কেন্দ্রেই মিলবে বিভিন্ন ভূমিসেবা

১৭

মোহনগঞ্জে এসিল্যান্ডের বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

১৮

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে খালিয়াজুরীতে মানববন্ধন

১৯

ময়মনসিংহ সদরে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ওয়াহিদ

২০
শিরোনামঃ
❮বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা❮সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়❮ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলেন প্রধান মন্ত্রী❮আ. লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে❮বৃক্ষরোপন ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব❮রিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে জেলা প্রশাসনের ‘ক্লিন সানডে’ কর্মসূচি❮সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন❮সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার❮সাংবাদিক আলিফ হত্যাকান্ডে সন্দেহভাজন এক যুবক গ্রেপ্তার❮আলিফ হত্যার বিচারের দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন