Tawfik
২১ অক্টোবর ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনিয়ন্ত্রিত অটোরিকশাকে শৃঙ্খলায় আনুন

মাত্র দুই কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে পুরো এক ঘণ্টা! কোনো মেগা সিটি বা মহাসড়কের কথা হচ্ছে না, এটি নেত্রকোনা জেলা শহরের দৈনন্দিন বিষাদময় বাস্তবতা। ১৮৮৭ সালে গঠিত প্রাচীন এই পৌরসভার রাজপথে নাগরিক জীবন এখন যানজটের তোড়ে সম্পূর্ণ স্থবির। শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী—সব পেশার মানুষকে সামান্য গন্তব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা রাজপথে প্রহর গুনতে হচ্ছে, যা কোনো সভ্য নগর ব্যবস্থাপনার লক্ষণ হতে পারে না।

নেত্রকোনার এই যানজট কোনো দৈব ঘটনা নয়; বরং অপরিকল্পিত নগরায়ণ ও প্রশাসনিক তদারকির চরম ঘাটতিরই অনিবার্য পরিণতি। পৌরসভার হিসাবে নিবন্ধিত বাহন পৌনে ছয় হাজার হলেও বাস্তবে সাড়ে সাত হাজারের বেশি ইজিবাইক, মিশুক ও অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে শহরের মাত্র ৯৩ কিলোমিটার সড়কে। এর সঙ্গে যুক্ত হয়েছে যত্রতত্র পার্কিং, ফুটপাত ও রাস্তা দখল করে বসা অবৈধ বাজার এবং অতিরিক্ত আকারের অটোরিকশার অদক্ষ চালনা। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত এই তিন চাকার বাহনগুলো পুরো শহরকে কার্যত এক বিশাল অবরুদ্ধ খাঁচায় পরিণত করেছে।

 

দুর্ভাগ্যের বিষয় হলো, অতীতে একাধিকবার ইজিবাইক নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি ও ফুটপাত দখলের বিরুদ্ধে উদ্যোগ ও আশ্বাসের কথা বলা হলেও তার কোনোটিই আলোর মুখ দেখেনি। উচ্ছেদ বা নিয়ন্ত্রণের লোকদেখানো কিছু তৎপরতা সাময়িকভাবে দৃশ্যমান হলেও কিছুদিন পর পরিস্থিতি আবার আগের মতোই অনিয়ন্ত্রিত রূপ নেয়। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ যখন কেবল আলোচনার টেবিলে পরিকল্পনা সীমাবদ্ধ রাখে, তখন তার মাশুল গুনতে হয় রাজপথে আটকে থাকা সাধারণ মানুষকে।

যানজটের এই জট ছাড়াতে প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ। এ মুহূর্তে অটোরিকশা বন্ধ করা বাস্তবসম্মত হবে না, কারণ এর সঙ্গে বহু মানুষের জীবিকা ও যাতায়াতের প্রশ্ন জড়িত; কিন্তু এর একটি সুনির্দিষ্ট সুশাসন ও শৃঙ্খলা থাকা জরুরি। অবিলম্বে নিবন্ধনহীন ও শহরের বাইরের অটোরিকশা প্রবেশ কঠোরভাবে বন্ধ করতে হবে। নির্দিষ্ট রুট, শিফটিং পদ্ধতি ও সুনির্দিষ্ট স্ট্যান্ড নির্ধারণের পাশাপাশি রাস্তার পাশের অবৈধ দখলদারি উচ্ছেদ করা প্রয়োজন। পৌরসভা, ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের সমন্বিত পদক্ষেপ ছাড়া নেত্রকোনাবাসীকে এই স্থবিরতা ও ভোগান্তি থেকে মুক্ত করা সম্ভব নয়। আশ্বাস বা প্রতিশ্রুতি নয়, কর্তৃপক্ষ এখন একটি টেকসই সমাধানের পথ বেছে নেবে—এটাই প্রত্যাশা।

 

শুধু নেত্রকোনা নয়; দেশের অনেক জেলা, উপজেলা ও পৌরসভা শহরে সড়কের অব্যবস্থাপনা চরমে। জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা কর্তৃপক্ষকে এখানে জোরালো ও সমন্বিত ভূমিকা রাখতে হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের

১

সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা

২

সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা

৩

সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, তালিকায় বাংলাদেশিরাও

৪

নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা

৫

নেত্রকোনার ফাহিম অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, আজারবাইজানের পথে দল

৬

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

৭

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

৮

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়ম, তালিকায় এমপির ভাই-মামাসহ বিতর্কিতরা

৯

বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

১০

ঝিনাইগাতীতে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ

১১

ইঞ্জিন বিকল, কিশোরগঞ্জ স্টেশনে আটকে আছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস

১২

ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডাকাতি, মাথায় আঘাতে আহত বাবা

১৩

ময়মনসিংহে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

১৪

ভালুকায় পোশাক কারখানায় অন্তঃসত্ত্বা শ্রমিকের মৃত্যু, তদন্তের দাবি

১৫

ভালুকায় আসামি ধরতে গিয়ে আহত দুই পুলিশ

১৬

সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

১৭

দুর্গাপুরে বিজয়া পুনর্মিলনীতে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আহ্বান

১৮

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ডুবে কিশোরের মৃত্যু

১৯

পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

২০
শিরোনামঃ
❮মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের❮সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা❮সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা❮সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, তালিকায় বাংলাদেশিরাও❮নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা❮নেত্রকোনার ফাহিম অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, আজারবাইজানের পথে দল❮সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর❮ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়ম, তালিকায় এমপির ভাই-মামাসহ বিতর্কিতরা❮বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক