Tawfik
২১ অক্টোবর ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা ও উদ্‌যাপনের শান্তিময় পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত বিশেষ ভিজিল্যান্স টিম (টিম নং-০৫)।

মঙ্গলবার দিনব্যাপী হাওরাঞ্চলের দুর্গোৎসবের বিভিন্ন মণ্ডপ ঘুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন তদারকি দলের সদস্যরা। পরিদর্শনের সময় জেলা প্রশাসনের প্রতিনিধিরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব উদ্‌যাপনের বিষয়ে মণ্ডপ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে মণ্ডপে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে কাজ করার জন্য পূজা পরিচালনা কমিটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদের আহ্বায়কত্বে গঠিত এই বিশেষ ভিজিল্যান্স টিমে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মো. আব্দুল আলীম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক খন্দকার মাহবুবার রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোস্তাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক অলিউল ইসলাম এবং জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক।

পরিদর্শনকালে ভিজিল্যান্স টিমের সঙ্গে সার্বিকভাবে যুক্ত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মজনু মিয়া, আনসার ও ভিডিপি কর্মকর্তা তৌহিদ মিয়া, সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের

১

সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা

২

সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা

৩

সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, তালিকায় বাংলাদেশিরাও

৪

নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা

৫

নেত্রকোনার ফাহিম অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, আজারবাইজানের পথে দল

৬

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

৭

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

৮

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়ম, তালিকায় এমপির ভাই-মামাসহ বিতর্কিতরা

৯

বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

১০

ঝিনাইগাতীতে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ

১১

ইঞ্জিন বিকল, কিশোরগঞ্জ স্টেশনে আটকে আছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস

১২

ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডাকাতি, মাথায় আঘাতে আহত বাবা

১৩

ময়মনসিংহে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

১৪

ভালুকায় পোশাক কারখানায় অন্তঃসত্ত্বা শ্রমিকের মৃত্যু, তদন্তের দাবি

১৫

ভালুকায় আসামি ধরতে গিয়ে আহত দুই পুলিশ

১৬

সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

১৭

দুর্গাপুরে বিজয়া পুনর্মিলনীতে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আহ্বান

১৮

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ডুবে কিশোরের মৃত্যু

১৯

পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

২০
শিরোনামঃ
❮মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের❮সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা❮সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা❮সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, তালিকায় বাংলাদেশিরাও❮নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা❮নেত্রকোনার ফাহিম অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, আজারবাইজানের পথে দল❮সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর❮ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়ম, তালিকায় এমপির ভাই-মামাসহ বিতর্কিতরা❮বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক