Tawfik
২২ অক্টোবর ২০২৬, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডাকাতি, মাথায় আঘাতে আহত বাবা

ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ ডাকাত দলটি নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১৮ থেকে ২০ লাখ টাকার সম্পদ লুট করেছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক। এ সময় তার ৭২ বছর বয়সী বাবা মোহাম্মদ আলীকে মাথায় আঘাত করে ডাকাতেরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মল্লিকবাড়ি ৯ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী শিক্ষক সামিউল ইসলাম ভালুকার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক। ডাকাতির সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে তাঁর বাবা-মা, বড় ভাই, ভাবি ও বোন ছিলেন।

সামিউল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় তার বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতেরা।

ডাকাতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি সামিউল। তিনি বলেন, মাথায় আঘাত পেয়ে তার বাবা রক্তাক্ত হন। ঘটনার পর থেকে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না। ডাকাতির ঘটনায় পরিবারের অন্য সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন এবং অসুস্থ বোধ করেন।

সামিউল ইসলাম বলেন, ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৮ থেকে ২০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। তার বাবাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি কিছুটা সুস্থ হলে থানায় অভিযোগ করা হবে।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের

১

সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা

২

সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা

৩

সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, তালিকায় বাংলাদেশিরাও

৪

নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা

৫

নেত্রকোনার ফাহিম অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, আজারবাইজানের পথে দল

৬

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

৭

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

৮

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়ম, তালিকায় এমপির ভাই-মামাসহ বিতর্কিতরা

৯

বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

১০

ঝিনাইগাতীতে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ

১১

ইঞ্জিন বিকল, কিশোরগঞ্জ স্টেশনে আটকে আছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস

১২

ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডাকাতি, মাথায় আঘাতে আহত বাবা

১৩

ময়মনসিংহে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

১৪

ভালুকায় পোশাক কারখানায় অন্তঃসত্ত্বা শ্রমিকের মৃত্যু, তদন্তের দাবি

১৫

ভালুকায় আসামি ধরতে গিয়ে আহত দুই পুলিশ

১৬

সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

১৭

দুর্গাপুরে বিজয়া পুনর্মিলনীতে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আহ্বান

১৮

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ডুবে কিশোরের মৃত্যু

১৯

পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

২০
শিরোনামঃ
❮মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের❮সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা❮সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা❮সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, তালিকায় বাংলাদেশিরাও❮নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা❮নেত্রকোনার ফাহিম অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, আজারবাইজানের পথে দল❮সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর❮ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়ম, তালিকায় এমপির ভাই-মামাসহ বিতর্কিতরা❮বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক