Tawfik
২২ অক্টোবর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা

নেত্রকোনার মোহনগঞ্জে ভোরে মন্দিরের পাশে মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত সুজন চন্দ্র পালের শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি। অস্ত্রোপচারে তার বুক থেকে গুলি বের করা হলেও হাসপাতালের শয্যায় যন্ত্রণায় ছটফট করছেন তিনি। এ ঘটনায় স্ত্রীর করা মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মোহনগঞ্জ থানায় মামলাটি করেন সুজনের স্ত্রী টুম্পা রানী পাল।

গত রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে সুজন চন্দ্র পালকে গুলি করে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সুজনের স্ত্রী ও মামলার বাদী টুম্পা রানী পাল বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে আমার স্বামীর বুক থেকে গুলি বের করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা এখনও খুবই খারাপ। হাসপাতালের শয্যায় ব্যথায় ছটফট করছেন তিনি। বর্তমানে তাকে ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘সুজন পালের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের

১

সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা

২

সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা

৩

সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, তালিকায় বাংলাদেশিরাও

৪

নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা

৫

নেত্রকোনার ফাহিম অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, আজারবাইজানের পথে দল

৬

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

৭

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

৮

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়ম, তালিকায় এমপির ভাই-মামাসহ বিতর্কিতরা

৯

বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

১০

ঝিনাইগাতীতে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ

১১

ইঞ্জিন বিকল, কিশোরগঞ্জ স্টেশনে আটকে আছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস

১২

ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডাকাতি, মাথায় আঘাতে আহত বাবা

১৩

ময়মনসিংহে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

১৪

ভালুকায় পোশাক কারখানায় অন্তঃসত্ত্বা শ্রমিকের মৃত্যু, তদন্তের দাবি

১৫

ভালুকায় আসামি ধরতে গিয়ে আহত দুই পুলিশ

১৬

সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

১৭

দুর্গাপুরে বিজয়া পুনর্মিলনীতে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আহ্বান

১৮

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ডুবে কিশোরের মৃত্যু

১৯

পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

২০
শিরোনামঃ
❮মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের❮সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা❮সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা❮সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, তালিকায় বাংলাদেশিরাও❮নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা❮নেত্রকোনার ফাহিম অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, আজারবাইজানের পথে দল❮সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর❮ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়ম, তালিকায় এমপির ভাই-মামাসহ বিতর্কিতরা❮বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক