Hasan
২ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান মন্ত্রীর

পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধান মন্ত্রীর সঙ্গে মন্ত্রী ও উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থির করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে সরকার।’

সেই সঙ্গে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান মন্ত্রী।

এর আগে শ্রমিক অসন্তোষ মোকাবেলায় করণীয় নির্ধারণে রবিবার সন্ধ্যায় সচিবালয়ে বেশ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান মন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এর আগে রবিবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে সাভার, গাজীপুর ও রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। শ্রমিক আন্দোলনের ফলে এসব এলাকার তিন শতাধিক পোশাক কারখানা ছুটি ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ। শিল্প পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়ায় ১৭৭টি পোশাক কালখানা ছুটি ছিল। এদিকে গাজীপুরে ছুটি ছিল শতাধিক কারখানা।

এদিকে গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

১

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

২

১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ

৩

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার অনুমোদন

৪

দুই এমপির শপথ আজ

৫

সংক্ষিপ্ত হবে সংসদের চতুর্থ অধিবেশন

৬

জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে

৭

যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই

৮

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

৯

নেত্রকোণায় জাতীয় যুব দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি

১০

ফুলবাড়িয়ায় যুবলীগ নেতাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

১১

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

১২

হঠাৎ হাজির ম্যাজিস্ট্রেট, বন্ধ হলো কিশোরীর বাল্যবিয়ে

১৩

সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন

১৪

ময়মনসিংহে ৪০ শিক্ষার্থীকে নিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু

১৫

ভালুকায় দুই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

১৬

ফলাফলে ১৯ প্রতিষ্ঠানের ভরাডুবি

১৭

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

১৮

ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

১৯

ময়মনসিংহে প্রাইভেটকারে মিলল ২৩৪ বোতল বিদেশি মদ

২০
শিরোনামঃ