Hasan
৩ নভেম্বর ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংক্ষিপ্ত হবে সংসদের চতুর্থ অধিবেশন

৯ নভেম্বর শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের মেয়াদ মাত্র ১০ দিন হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি জানান, চতুর্থ অধিবেশনের মেয়াদ কতদিন হবে, তা এখনও আমরা ঠিক করিনি। আগামী ৮ নভেম্বর বিকেল ৪টায় জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভা হবে। সভায় সিদ্ধান্ত নেব— আমরা কতদিন এই অধিবেশন চালাব। তবে সম্ভাবনা আছে আগামী ২০ নভেম্বর পর্যন্ত অধিবেশন চালানোর।

চতুর্থ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, এই অধিবেশনে আমাদের পাঁচ থেকে ছয়টা বিল আসবে। এই বিলগুলোর ওপর আলোচনা হবে। অন্যদিকে বিরোধীদল যদি কোনো ইস্যু নিয়ে আসে আলোচনার জন্য, সেটার ওপর আলোচনা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

চিফ হুইপ বলেন, এই অধিবেশন সংক্ষিপ্ত হবে।

চতুর্থ অধিবেশনে সংবিধান সংশোধনের বিষয়ে কোনো বিল আসবে কি না— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না সংবিধান সংশোধনের বিষয়ে বিল আসবে না। এই বিলগুলো হবে অন্যান্য বিষয়ে।

চিফ হুইপ বলেন, ‘সংবিধানের আলোকে ৬০ দিন পরপর সংসদ বসতে হবে, সেই কারণে অধিবেশন বসবে।’

সংবিধান সংশোধনের বিল কবে নাগাদ আসতে পারে এ প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, আমরা চেষ্টা করছি আগামী ডিসেম্বর মাসে একটা সুপারিশমালা তৈরি করতে। এই সুপারিশমালা আমরা জানুয়ারিতে সংসদ অধিবেশনে দিতে চাই, যদি বিরোধীদল এগিয়ে আসে।

আগামী সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশন আহ্বান করেছেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এক বিজ্ঞপ্তিতে জানান, ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। এটি ২০২৬ সালের চতুর্থ অধিবেশন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের এ পর্যন্ত তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের তথ্য অনুযায়ী, তৃতীয় অধিবেশন ১০ সেপ্টেম্বর শেষ হয়।

প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। ২৫ কার্যদিবসের ওই অধিবেশনে ৯৪টি বিল পাস হয়।

দ্বিতীয় অধিবেশন ৭ জুন শুরু হয়ে ১৫ জুলাই শেষ হয় এবং ২৬ কার্যদিবস চলে। বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪ কার্যদিবসে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়। এতে ৩১৬ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। এ অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়।

তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হয়। ৯ কার্যদিবসের এ অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬; গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬; সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬; ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ সহ ছয়টি বিল পাস হয়।

এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয় এবং একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

১

ইসলামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ এমপি বাবুর

২

ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

৩

দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধান মন্ত্রী

৫

মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয় : স্বরাষ্ট্র মন্ত্রী

৬

একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ

৭

জাপানে শক্তিশালী ভূমিকম্প

৮

রাজধানীর মিরপুরে বাসে আগুন

৯

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

ফের গোল্ডেন বুট মেসির ঝুড়িতে

১১

পরীমণিকে আইনি নোটিশ, সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে

১২

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

১৩

২৭ দিন পর নান্দাইলে ফিরল সৌরভের মরদেহ

১৪

আজীবন সম্মাননা পুরস্কার পেলেন বাকৃবি অধ্যাপক শাহজাহান মঞ্জিল

১৫

কলমাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৬

কিশোরগঞ্জে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সাদী

১৭

মূল ঘটনা আড়াল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মেজর আখতারের মিথ্যা মামলার অভিযোগ

১৮

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

১৯

বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

২০
শিরোনামঃ
❮কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন❮ইসলামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ এমপি বাবুর❮ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা❮দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত❮যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধান মন্ত্রী❮মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয় : স্বরাষ্ট্র মন্ত্রী❮একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ❮জাপানে শক্তিশালী ভূমিকম্প❮রাজধানীর মিরপুরে বাসে আগুন❮শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন