Admin
৪ নভেম্বর ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

ময়মনসিংহ নগর জামায়াতের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তাঁর রুকন পদ স্থগিত করেছে দলটি। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগর জামায়াতের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ও সম্পাদনা করা হয়েছে দাবি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নেতা।

রুকন পদ স্থগিত হওয়া নেতার নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি নগরের নতুন বাজার থানা শাখা জামায়াতের রুকন ছিলেন। পাশাপাশি নগরের নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত।

সোমবার দুপুরে ‘জেন-জেড ময়মনসিংহ’ নামের একটি ফেসবুক গ্রুপে তাঁর ছবি ও একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে জামায়াতের এক নেতার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই পোস্টে জামায়াতের মেয়র প্রার্থী শহিদুল্লাহ কায়সারের সঙ্গে ওই নেতার নির্বাচনী প্রচারণার সময়কার ঘনিষ্ঠতার বিষয়টিও উল্লেখ করা হয়।

কোতোয়ালি মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে মো. শহীদুল্লাহ দাবি করেন, অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ও পরিবারের ক্ষতি এবং মানহানির উদ্দেশ্যে তাঁর ও তাঁর স্ত্রীর ছবি সংগ্রহ করে এআইয়ের মাধ্যমে সম্পাদনা করে ছবি ও ভিডিও তৈরি করেছেন।

রাতে মো. শহীদুল্লাহ বলেন, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা। কীভাবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা তিনি জানেন না। তাঁর ধারণা, অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত তাঁর মোবাইল ফোন থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে।

এ বিষয়ে জামায়াতের মেয়র প্রার্থী ও মহানগর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার বলেন, মেয়র প্রার্থী হিসেবে গণসংযোগের সময় বিভিন্ন এলাকার লোকজন তাঁর সঙ্গে থাকেন। বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও এতে অংশ নেন। মো. শহীদুল্লাহ হয়তো কোনো এক গণসংযোগে ছিলেন। সেই সময়ের একটি ছবি ব্যবহার করে বিরোধী একটি পক্ষ তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে।

এ বিষয়ে মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত। শহীদুল্লাহ দাবি করেছেন, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা। মোবাইল ফোন হ্যাক করে বা অন্য কোনোভাবে কারা এটি ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।’

কামরুল আহসান আরও বলেন, বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত শহীদুল্লাহর রুকনিয়ত স্থগিত করা হয়েছে। নৈতিক স্খলনজনিত বিষয় বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুইক রেন্টালের নামে লুটপাট নয়, সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১

দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির

২

জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

৩

এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৪

আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

৫

জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

৬

পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’

৭

চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা

৯

দুর্গাপুরে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

১০

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

১১

ময়মনসিংহে খাদ্যব্যবস্থা ও এগ্রোইকোলজি নিয়ে আঞ্চলিক সংলাপ

১২

দুই বছর পর পাকুন্দিয়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন

১৩

মালিকবিহীন আড়াই লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ করল বিজিবি

১৪

মোহনগঞ্জে ৩১ মণ্ডপে শ্যামা পূজার প্রস্তুতি

১৫

শ্রদ্ধা ও স্মৃতিচারণে হালুয়াঘাটে তেলিখালী যুদ্ধ দিবস

১৬

কেন্দুয়ায় ৪ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

১৭

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

১৮

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

১৯

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

২০
শিরোনামঃ
❮কুইক রেন্টালের নামে লুটপাট নয়, সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী❮দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির❮জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী❮এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা❮আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী❮জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু❮পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’❮চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে❮জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা❮দুর্গাপুরে ১৯ মামলার আসামি গ্রেপ্তার