Hasan
৩ নভেম্বর ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ৪০ শিক্ষার্থীকে নিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু

শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখানো, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে জন অ্যামোস ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে শুরু হয়েছে সেলফ-ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম। Unleash Your Inner Warrior Today- স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছে বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী।

 

রোববার (১ নভেম্বর) বিকেলে নগরীর সার্কিট হাউস সংলগ্ন লেডিস ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এ কে এম মাহবুবুল আলম। প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন ব্ল্যাক বেল্টধারী আত্মরক্ষা প্রশিক্ষক সেনসেই আবদুল কাদের চৌধুরী।

জন অ্যামোস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা খন্দকার এহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের একাডেমিক সুপারভাইজার প্রজ্ঞা পারমিতা ঘোষ।

স্বাগত বক্তব্যে খন্দকার এহসান হাবীব অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ক্যামব্রিজ কারিকুলামে পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে প্রতিষ্ঠানের বহুমুখী কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে এ কে এম মাহবুবুল আলম বলেন, জন অ্যামোস ইন্টারন্যাশনাল স্কুলের এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। তিনি এ ধরনের কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বর্তমান সময়ে শিশু-কিশোর ও নারীদের নিরাপত্তা এবং আত্মপ্রত্যয় বৃদ্ধিতে আত্মরক্ষা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বিপদের মুহূর্তে নিজেকে রক্ষার কৌশল শেখার পাশাপাশি শৃঙ্খলা, ধৈর্য ও মানসিক দৃঢ়তা অর্জন করতে পারবে।

 

প্রতিষ্ঠানটির প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ আবদুল কাইয়ুম বলেন, জন অ্যামোস ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ক্রীড়া ও শারীরিক প্রশিক্ষণকে সমান গুরুত্ব দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৫ সালে প্রতিষ্ঠিত জন অ্যামোস ইন্টারন্যাশনাল স্কুলে বর্তমানে ৮১ জন শিক্ষার্থী রয়েছে। ক্যামব্রিজ কারিকুলামের মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, নিরাপত্তাবোধ, শৃঙ্খলা, ধৈর্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে শুরু হয়েছে এ আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুইক রেন্টালের নামে লুটপাট নয়, সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১

দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির

২

জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

৩

এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৪

আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

৫

জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

৬

পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’

৭

চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা

৯

দুর্গাপুরে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

১০

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

১১

ময়মনসিংহে খাদ্যব্যবস্থা ও এগ্রোইকোলজি নিয়ে আঞ্চলিক সংলাপ

১২

দুই বছর পর পাকুন্দিয়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন

১৩

মালিকবিহীন আড়াই লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ করল বিজিবি

১৪

মোহনগঞ্জে ৩১ মণ্ডপে শ্যামা পূজার প্রস্তুতি

১৫

শ্রদ্ধা ও স্মৃতিচারণে হালুয়াঘাটে তেলিখালী যুদ্ধ দিবস

১৬

কেন্দুয়ায় ৪ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

১৭

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

১৮

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

১৯

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

২০
শিরোনামঃ
❮কুইক রেন্টালের নামে লুটপাট নয়, সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী❮দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির❮জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী❮এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা❮আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী❮জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু❮পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’❮চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে❮জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা❮দুর্গাপুরে ১৯ মামলার আসামি গ্রেপ্তার