Hasan
৩ নভেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে প্রাইভেটকারে মিলল ২৩৪ বোতল বিদেশি মদ

ময়মনসিংহে অভিযান চালিয়ে ২৩৪ বোতল বিদেশি মদসহ মো. হৃদয় হোসেন সোহাগ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর কোম্পানি, এসআরবি-১৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রঙের প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ঢাকা বাইপাস মোড়সংলগ্ন তাকওয়া থাই অ্যান্ড গ্লাস হাউসের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর কোম্পানি, এসআরবি-১৪, ময়মনসিংহের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল ঢাকা বাইপাস মোড়ে চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় উপস্থিত লোকজন ও সাক্ষীদের সামনে গাড়ির চালক হৃদয় হোসেন সোহাগের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়ার ভিত্তিতে গাড়ির পেছনের ডালা ও পেছনের আসন থেকে তিনটি বস্তা ও নয়টি কার্টনে রাখা মোট ২৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযানকালে মদ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, গ্রেপ্তার হৃদয় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে প্রাইভেটকারে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ তাঁকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুইক রেন্টালের নামে লুটপাট নয়, সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

১

দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির

২

জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

৩

এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

৪

আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

৫

জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

৬

পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’

৭

চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা

৯

দুর্গাপুরে ১৯ মামলার আসামি গ্রেপ্তার

১০

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

১১

ময়মনসিংহে খাদ্যব্যবস্থা ও এগ্রোইকোলজি নিয়ে আঞ্চলিক সংলাপ

১২

দুই বছর পর পাকুন্দিয়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন

১৩

মালিকবিহীন আড়াই লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ করল বিজিবি

১৪

মোহনগঞ্জে ৩১ মণ্ডপে শ্যামা পূজার প্রস্তুতি

১৫

শ্রদ্ধা ও স্মৃতিচারণে হালুয়াঘাটে তেলিখালী যুদ্ধ দিবস

১৬

কেন্দুয়ায় ৪ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

১৭

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

১৮

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

১৯

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

২০
শিরোনামঃ
❮কুইক রেন্টালের নামে লুটপাট নয়, সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী❮দুই যুগ ধরে খোঁজার পর দেখা পাওয়া গেল বিরল ভুজঙ্গ পাখির❮জাপান সফরের চুক্তি ও বিনিয়োগ নিয়ে রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী❮এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা❮আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী❮জাতীয় সংগীত দিয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু❮পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’❮চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে❮জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা❮দুর্গাপুরে ১৯ মামলার আসামি গ্রেপ্তার