Hasan
২ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে

তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আমরা লক্ষ্য করেছি, অনেক মুখোশধারী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে ঢুকে গিয়ে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করছে।

আমাদের কাছে যেসব তথ্য আছে, বিশ্লেষণ করা হচ্ছে। নিরীহ গার্মেন্ট শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন যোগাচ্ছে। যাতে করে এখানে একটি অস্থিরতা সৃষ্টি করা যায়, আমাদের রপ্তানি বাণিজ্যকে ব্যাহত করা যায়, গার্মেন্টসের উৎপাদনকে ব্যাহত করা যায়।

রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে দেশের রপ্তানি বাণিজ্য ও উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। সরকার এই ধরনের অপতৎপরতা কঠোর হাতে মোকাবেলা করবে। যারা সহিংস কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

মন্ত্রী জোর দিয়ে বলেন, এই সহিংস আন্দোলনের সঙ্গে প্রকৃত কোনো শ্রমিক বা সত্যিকারের শ্রমিক সংগঠন জড়িত নয়। আমরা বিশ্বাস করি, এসব সহিংস আন্দোলনের সঙ্গে কোনো শ্রমিক ভাই জড়িত না। তারা আলাপ-আলোচনা করবেন। তাদের প্রতিনিধির নাম দেওয়া হয়েছে, মজুরি বোর্ড গঠিত হয়েছে। সেই মজুরি বোর্ডের মাধ্যমে তাদের নূন্যতম মজুরি নির্ধারণ হবে।

তিনি উল্লেখ করেন, শ্রমিকদের যাতে জীবনমান উন্নত হয়, সেজন্য প্রধান মন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, মজুরি বোর্ডকে পরামর্শ দিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন- যাতে শ্রমিকের স্বার্থটা রক্ষা করা হয়।

তিনি বলেন, প্রধান মন্ত্রী পরামর্শ দিয়েছেন যাতে গার্মেন্ট শ্রমিকদের স্বার্থকে রক্ষা করা হয়, তাদের জীবনমান উন্নত হয় এবং বাংলাদেশে উৎপাদন উন্নয়ন যাতে ব্যাহত না হয়, রপ্তানি যাতে বৃদ্ধি পায়। সমস্ত বিষয় লক্ষ্য রেখেই যেন পদক্ষেপ গ্রহণ করা হয়।

গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা গার্মেন্টস শিল্প মালিকদের প্রতি আহ্বান জানাই, যাতে তাদের সমস্ত মিল চালু রাখে, উৎপাদন চালু রাখে। কোনোভাবেই যেন রপ্তানি সংকট তৈরি হয় সেরকম কোন কাজ না করে এবং তারা শ্রমিকদের সঙ্গে মিলেমিশে আলোচনা করে তাদের কার্যক্রম চালাবে। আজকে হয়তো কোনো না কোনো কারণে তারা শঙ্কিত হয়ে হয়তো হঠাৎ বন্ধ করে দিয়েছে, এটা সাময়িক, এটা হয়তো আজকের দিনের মধ্যেই সমাপ্ত হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

১

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

২

১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ

৩

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার অনুমোদন

৪

দুই এমপির শপথ আজ

৫

সংক্ষিপ্ত হবে সংসদের চতুর্থ অধিবেশন

৬

জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে

৭

যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই

৮

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

৯

নেত্রকোণায় জাতীয় যুব দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি

১০

ফুলবাড়িয়ায় যুবলীগ নেতাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

১১

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

১২

হঠাৎ হাজির ম্যাজিস্ট্রেট, বন্ধ হলো কিশোরীর বাল্যবিয়ে

১৩

সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন

১৪

ময়মনসিংহে ৪০ শিক্ষার্থীকে নিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু

১৫

ভালুকায় দুই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

১৬

ফলাফলে ১৯ প্রতিষ্ঠানের ভরাডুবি

১৭

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

১৮

ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

১৯

ময়মনসিংহে প্রাইভেটকারে মিলল ২৩৪ বোতল বিদেশি মদ

২০
শিরোনামঃ