Hasan
৩ নভেম্বর ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

‘ঐতিহ্য, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ এ প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের মুক্তাগাছা প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মুক্তাগাছা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

 

র‌্যালির উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন এবং মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

এ ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শামছুল হক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, পৌর জামায়াতের আমির আফতাব উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুজাহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান খান মঞ্জু, কৃষক দলের সভাপতি মুখলেছুর রহমান, জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক শরীফ, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি কাজী রিপন, সহসাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ, সিরাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

র‌্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্যসচিব ফেরদৌস আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্য, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।

 

অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

১

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

২

১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ

৩

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার অনুমোদন

৪

দুই এমপির শপথ আজ

৫

সংক্ষিপ্ত হবে সংসদের চতুর্থ অধিবেশন

৬

জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে

৭

যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই

৮

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

৯

নেত্রকোণায় জাতীয় যুব দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি

১০

ফুলবাড়িয়ায় যুবলীগ নেতাসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

১১

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

১২

হঠাৎ হাজির ম্যাজিস্ট্রেট, বন্ধ হলো কিশোরীর বাল্যবিয়ে

১৩

সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন

১৪

ময়মনসিংহে ৪০ শিক্ষার্থীকে নিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু

১৫

ভালুকায় দুই ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

১৬

ফলাফলে ১৯ প্রতিষ্ঠানের ভরাডুবি

১৭

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা

১৮

ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

১৯

ময়মনসিংহে প্রাইভেটকারে মিলল ২৩৪ বোতল বিদেশি মদ

২০
শিরোনামঃ