রাস্তায় যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বন্ধ কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে। ইতোমধ্যে মজুরি বোর্ডও গঠন করা হয়েছে। মালিক এবং শ্রমিকপক্ষ সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।
তিনি বলেন, শ্রমিকদের মান উন্নয়নে সরকার কাজ করছে। এখানে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, কেউ যদি কোনো রকমের পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কোনো কর্মকাণ্ড চালায়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।
মন্তব্য করুন