Hasan
৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

খেলাধুলার উচ্ছ্বাস, দর্শকদের করতালি আর টানটান উত্তেজনায় মুখরিত হয়ে উঠেছিল নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরি পিসিনল খেলার মাঠ। হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। শনিবার (৭ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে সিমসাম এঙ্প্রেস বিরিশিরি দলকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল সবুজ একাডেমি গুজিরকোনা দল।

ফাইনাল খেলাকে ঘিরে সকাল থেকেই স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবল অনুরাগীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে খেলার মাঠ। দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং গোলের উত্তেজনায় পুরো মাঠজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন উপস্থিত দর্শকরা। মনোমুগ্ধকর ধারাভাষ্যের মাধ্যমে খেলাকে আরও প্রাণবন্ত করে তোলেন ধারাভাষ্যকার নজরুল ইসলাম।

দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং যুবসমাজকে মাদক ও অ-সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার প্রত্যয় নিয়ে এ আয়োজন ক্রীড়াঙ্গনে বিশেষ সাড়া ফেলেছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুল ফকির, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, শাহেলা শারমিন শরিফা, পৌর যুবদলের সদস্যসচিব আল ইমরান সম্রাট গনি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক রেজাউল করিম রিপন।

টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলের জন্য পুরস্কার হিসেবে রাখা হয় একটি এলইডি টিভি। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে নির্ধারিত পুরস্কার তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে

১

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

৬

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে

৭

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

৮

গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৯

. ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

১১

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

১২

গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে অনিয়মের প্রতিকার চান মুক্তিযোদ্ধার মেয়ে

১৩

মগড়া খনন ও উদ্ধার: হয়রানির অভিযোগ নদীতীরবর্তী বাসিন্দাদের

১৪

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

১৫

সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের

১৬

অফিস প্রাঙ্গণে কর্মচারীর বৌভাত, দাওয়াত খেলেন কর্মকর্তা-ইউএনও

১৭

ময়মনসিংহে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা

১৮

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

১৯

খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

২০
শিরোনামঃ