Admin
১৫ জুলাই ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের ঝগড়ার জেরে বড়দের দ্বন্দ্ব, হামলায় কৃষক নিহত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. রইছ উদ্দিন (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

রোববার (১৩ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুরে কোমরদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রইছ উদ্দিন একই গ্রামের মো. হোসেন আলীর ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রইছ উদ্দিনের তৃতীয় শ্রেণি পড়ুয়া ছেলে রাজিমের সঙ্গে পাশের বাড়ির কয়েক শিশুর ঝগড়া হয়। শিশুদের ঝগড়ার একপর্যায়ে বড়দের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এসময় ইব্রাহিম ও রমজানসহ কয়েকজন লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে রইছ উদ্দিনের বাড়িতে হামলা করেন। হামলায় রইছ উদ্দিন গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও এক পুরুষকে হেফাজতে নোওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের নামে মিল, হাসপাতাল থেকে দুই নবজাতক বদল

যুবলীগের মিছিলের আগেই সেই ২৭ পুলিশ সদস্যের বদলির আদেশ স্বাক্ষরিত হয়

ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়

‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

নজরুলকে প্রভাবিত করার ক্ষমতা কারো ছিল না: আবদুল হাই শিকদার

ময়মনসিংহে অবৈধভাবে ৩২ হাজার কেজি সার মজুত, দুই বিক্রেতাকে জরিমানা

কলেজেশিক্ষার্থীর সনদ চুরি, ফেরত দিতে ২ লাখ টাকা দাবি

নালিতাবাড়ীতে পুকুরে মিলল দুই শিশুর মরদেহ

কিশোরী অপহরণ-ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ২ জন আটক

১০

প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশে ২০ হাজার টাকা জরিমানা

১১

ময়মনসিংহে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

১২

কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

১৩

বারহাট্টায় নদে ডুবে যুবকের মৃত্যু

১৪

ইয়াবাসহ পুলিশের হাতে ১২ মামলার আসামি ধরা

১৫

সেবা-উন্নয়ন নিয়ে এক টেবিলে বিভাগের সব দপ্তর

১৬

শুধু গাছ লাগালে হবে না, রক্ষণাবেক্ষণেও এগিয়ে আসতে হবে: ডেপুটি স্পিকার

১৭

কৃষি ও ফ্যামিলি কার্ডে দুর্নীতি-অনিয়ম বরদাশত নয়: ডেপুটি স্পিকার

১৮

এক রাতেই নিঃস্ব সাবেক সেনা সদস্যের পরিবার

১৯

নালিতাবাড়ীতে দুই নারীর মরদেহ উদ্ধার

২০
শিরোনামঃ