Hasan
১৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি

নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

এ সময় ওই শিক্ষিকার তলপেটে লাথি মারার পাশাপাশি তাকে পেটের সন্তানসহ পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী জড়ো হয়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওই শিক্ষিকার।

সোমবার (১৬ নভেম্বর) নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলীগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

তার অভিযোগ, তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় আনোয়ার হোসেন তার তলপেটে লাথি মারেন। অন্যরা তাকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকরা তাকে উদ্ধার করেন।

নিবেদিতা দেব বলেন, তারা অন্য জায়গায় বৈঠকে বসে তাকে সেখানে যাওয়ার জন্য খবর দেন। কিন্তু কিসের বৈঠক, তা জানেন না জানিয়ে তিনি তাদের বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলতে বলেন। এরপরই তারা তার ওপর হামলা চালান।

শিক্ষিকার অভিযোগ, ‘আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাদের সঙ্গে ৭০-৮০ জন নেতাকর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন—এ কথা বলার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেন। বাড়িঘরও জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।’

এ ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রধান শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার বলেন, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তারা দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসেছেন। ইউএনও লিখিত অভিযোগ দিতে বলেছেন। এ কারণে তারা অভিযোগ দিতে এসেছেন।

অভিযোগের বিষয়ে জানতে তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন করা হয়েছে। তবে সভাপতি নির্বাচন এখনো বাকি রয়েছে। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের খবর তিনি শুনেছেন। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার খবর পেয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |

১

ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

২

ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি

৩

ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা

৫

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

৬

কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

৭

গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী

৮

পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

৯

নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি

১০

নেত্রকোনার দুই উপজেলায় আগুনে পুড়ল ৯ ঘর, গরু-ছাগল-হাঁস ও ধান

১১

৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রড বাবুল গ্রেফতার

১২

শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, মামলা দায়ের

১৩

ময়মনসিংহ দক্ষিণে পেশাজীবী দলের ১২১ সদস্যের কমিটি

১৪

গফরগাঁওয়ে আ.লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

১৫

পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক

১৬

ময়মনসিংহ মহানগর-উত্তর-দক্ষিণ জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১৭

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে মানব পাচারকারী চক্রের সদস্য সেলিম আটক ​

১৯

নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

২০
শিরোনামঃ
❮নেত্রকোনার হাওরে কৃষকদের মানববন্ধন |❮ভালুকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক❮ময়মনসিংহে মহানগরসহ তিন শাখায় যুবদলের আংশিক কমিটি❮ত্রিশালে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক শ্রমিকদের বিক্ষোভ: সাউণ্ড গ্রেনেডে ছত্রভঙ্গ করে পুলিশ, ৭০টি কারখানা ছুটি ঘোষণা❮৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন❮কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ❮গণপিটুনিতে নিহত স্বামী, ‘ভয়ে’ ৩৬ ঘণ্টা পর মরদেহ নিতে হাসপাতালে স্ত্রী❮পাকুন্দিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব দিলীপের পরিবার, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন❮নেত্রকোনার কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে ১৩ পদের মধ্যে শূন্য ৯টি