ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি : প্রতিদিনের সংবাদ
কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ ছায়ফুল খান (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব কার্যালয়ের সদস্যরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছায়ফুল খান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের ফরিদ খানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে শহরের সৈয়দ নজরুল ইসলাম সেতুসংলগ্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর পায়ের উরুতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ছায়ফুল খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্তব্য করুন