Hasan
১৯ নভেম্বর ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরীণ সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাদি (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস চত্বরের কৃষি বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের (কেবি স্কুল) সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেবি স্কুলের সামনের স্পিডব্রেকারের কাছে ভ্যান ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। স্পিডব্রেকারটি বেশ উঁচু এবং এর ওপরের রং উঠে যাওয়ায় দূর থেকে সহজে বোঝা যায় না। এ ছাড়া মোটরসাইকেলটির গতিও বেশি ছিল বলে জানান তারা।

জানা যায়, নিহত সাদি ময়মনসিংহের মুকুল নিকেতন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডে। তার বাবা মো. নাছির উদ্দীন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত আছেন।

হিসাবে ভুল, এমপিও শিক্ষকদের পে স্কেলে যাচ্ছে নতুন চিঠি

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম বলেন, ‘ঘটনাটি জানার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।

স্পিডব্রেকার সম্পর্কে প্রক্টর বলেন, ‘আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার সঙ্গে কথা বলেছি যাতে স্পিডব্রেকারটি দ্রুত নিচু করে দেওয়া হয়।

শ্রেণিকক্ষে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না শিক্ষক-শিক্ষার্থীরা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষকরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার করতে পারবেন না। শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এরই মধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

সোনারগাঁয়ে ভোররাতে খড়ভর্তি ট্রাকে আগুন

তিনি সংসদে উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ অথবা সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।

কুবির শিক্ষার্থীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা, চালকের দক্ষতায় রক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহনকারী বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় আতঙ্কিত হয়ে বাস থেকে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে বাসচালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লার পুলিশ লাইন থেকে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসটি বেলতলী বিশ্বরোড পার হওয়ার পর চারজন দুর্বৃত্ত বাস থামানোর সংকেত দেন। তাদেরকে শিক্ষার্থী মনে করে চালক বাসের গতি কমালে দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে তা বাসের নিচে নিক্ষেপ করে। এতে বাসের পেছনের দিকের চাকায় আগুন জ্বলে ওঠে। তাৎক্ষণিকভাবে চালক বাসটি দ্রুতগতিতে সামনে নিরাপদ দূরত্বে নিয়ে গেলে আগুন ছড়িয়ে পরতে পারেনি। পরে শিক্ষার্থীরা দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যান।

বাসে থাকা শিক্ষার্থী মো. রহমত আলী বলেন, আমরা বাসে ছিলাম। হুট করে কয়েকজন বাস থামিয়ে বাসের নিচে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে চালক দ্রুত গতিতে বাস সামনে নেওয়ায় আমরা বেঁচে যাই। আমরা চাই দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

বাসচালক মো. শফিক বলেন, আমরা বেলতলী পার হওয়ার পরে দেখি কয়েকজন আমাদের বাস থামায় এবং তারপর টায়ারে আগুন দিয়ে বাসের নিচে নিক্ষেপ করে। আমি সঙ্গে সঙ্গে বাস দ্রুত গতিতে সামনে নিয়ে যাই। না হলে আজকে অনেক ক্ষয়ক্ষতি হতে পারত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান বলেন, বেলতলী এলাকায় আমাদের একটি বাসে আগুন দেওয়া হয়। আমাদের শিক্ষার্থীরা সবাই সুস্থ আছেন, কেউ হতাহত হয়নি এবং আমাদের বাসেরও ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনার সঙ্গে জড়িতদের আমরা খুঁজে বের করে প্রশাসনের মাধ্যমে শাস্তি দেওয়ার চেষ্টা করব।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে মারধর করে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দপ্তরে কর্মরত থাকা অবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টরের অফিসে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ওই কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে এসব কর্মকর্তাকে আটক করা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, এ ঘটনার পর পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগপন্থী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কৌশলে ক্যাম্পাস ছেড়ে চলে যান।

পুলিশে সোপর্দ করা পাঁচ কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, অর্থদপ্তরের উপ-পরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থ দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক ও রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছাত্রদলের আটক অভিযানের ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনের কক্ষে ঢুকে তাকে টেনে-হিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেওয়া হয় বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে। একই সময়ে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্তার অভিযোগে ইতিহাস বিভাগের এক ছাত্রকে মারধর করা হয়।

এরপর ওই ৫ জন কর্মকর্তাকে প্রক্টরের দপ্তরের মধ্যে আটকে রাখা হয়। পরবর্তীতে বন্দর থানা পুলিশকে খবর দিয়ে তাকে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের সময় ওই কর্মকর্তারা জানান, তাদের অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটক রাখা হয়েছে। কয়েকজন কর্মকর্তাকে মারধরের পাশাপাশি তাদের চশমা ভেঙে ফেলা হয় এবং শার্ট ছিঁড়ে ফেলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, এসব কর্মকর্তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে পাঁয়তারা করে যাচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদি হাসান সোহাগ জানান, আটক ৫ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তারা ফ্যসিস্ট আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন। ৫ জনকে বন্দর থানায় হস্তান্তর করে মামলা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল

নিজস্ব আইন, বিধি-বিধান ও একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক স্বায়ত্তশাসন ও স্বাধীনতা বহাল থাকবে। এ বিষয়ে গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ইউজিসির সদস্যরা এবং ভার্চুয়াল মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেন।

জানা যায়, গত ৯ নভেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত উপাচার্যদের সভায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। তবে ওই সভার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভুল-বোঝাবুঝি তৈরি হয়।

এ পরিস্থিতিতে ভর্তি কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়টি স্পষ্ট করতে বুধবার বিশেষ সভা ডাকা হয়।

সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রথম সিদ্ধান্তে ৯ নভেম্বরের সভায় নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

অন্য সিদ্ধান্তে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান, নীতিমালা এবং যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।

সভায় বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে নিজস্ব স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা ও একাডেমিক স্বায়ত্তশাসন অক্ষুণ্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ

১

কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি

২

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা, অগ্নিসংযোগ

৩

‘ফ্যাসিস্টদের প্রশ্রয় দিলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ’

৪

ফুলপুরে সাবেক এমপির বাসায় আগ্নিসংযোগ-হামলার চেষ্টা

৫

খালিয়াজুরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গৃহবধূ আটক | NAGORIK TV | NAGORIK TV

৬

ময়মনসিংহে পরিত্যক্ত ভবনের পেছনে ব্যাগভর্তি ৬টি ককটেল উদ্ধার

৭

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ

৮

পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৯

ময়মনসিংহে ট্রেনে আগুন

১০

কটিয়াদী উপজেলা জামায়াতের নতুন কমিটি, পুনরায় আমীর মোজাম্মেল, সেক্রেটারি মাহমুদুল

১১

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

ময়মনসিংহে সাবেক আ’লীগ-বিএনপি এমপির বাসায় অগ্নিসংযোগ

১৩

ময়মনসিংহে পার্কিং করা বাসে ও ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ

১৪

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় অবরোধ

১৫

তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতভর বিএনপির পাহারা

১৬

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

১৭

ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

১৮

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

১৯

ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পে রক্ষা

২০
শিরোনামঃ
❮নেত্রকোনায় ছাত্রশক্তি নেতা তালাত মাহমুদ রাফির বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ❮কিশোরগঞ্জের এক থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি❮নেত্রকোনায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-দোকানে হামলা, অগ্নিসংযোগ❮‘ফ্যাসিস্টদের প্রশ্রয় দিলে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ’❮ফুলপুরে সাবেক এমপির বাসায় আগ্নিসংযোগ-হামলার চেষ্টা❮খালিয়াজুরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গৃহবধূ আটক | NAGORIK TV | NAGORIK TV❮ময়মনসিংহে পরিত্যক্ত ভবনের পেছনে ব্যাগভর্তি ৬টি ককটেল উদ্ধার❮বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ❮পাকুন্দিয়ায় আ.লীগ কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ❮ময়মনসিংহে ট্রেনে আগুন