Hasan
২২ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে যৌতুক হিসেবে মোটরসাইকেল কেনার বাড়তি টাকা না পাওয়ায় বিয়ের আসরে আসেননি বর।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কনে খয়রুন বেগম ওমান প্রবাসী (৩৫)। তিনি ওই গ্রামের মন্তু মিয়ার মেয়ে।

অভিযুক্ত বর আবাছ আলী (৪০) একই ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে।

থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওমানে প্রবাস জীবন কাটানোর সময় আবাছ আলীর সঙ্গে খয়রুন বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে আবাছ আলীকে মোট তিন লাখ টাকা দেন খয়রুন। প্রায় এক মাস আগে তিনি দেশে ফিরলে দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়।

কনে পক্ষের অভিযোগ, বিয়ের আগে বরপক্ষ একটি মোটরসাইকেল দাবি করে। এর পরিপ্রেক্ষিতে বিয়ের আগের দিন (১৯ নভেম্বর) বরপক্ষ কনের বাড়িতে এলে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেল কেনার জন্য নগদ ১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। কিন্তু পরদিন বিয়ের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বর বা বরপক্ষের কেউ উপস্থিত হননি। যোগাযোগ করা হলে মোটরসাইকেল কেনার জন্য আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা না দিলে বিয়ে হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়।

বিয়ের আয়োজন, প্যান্ডেল, রান্নাবান্না ও অতিথিদের আপ্যায়নে প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে বলে দাবি কনে পক্ষের। বিয়ের আসরে বর না আসায় চরম সামাজিক হেনস্তা ও মানসিক বিপর্যয়ের মুখে পড়েছে পরিবারটি।

খয়রুন বেগমের বড় ভাই মইন উদ্দিন বলেন, ‘বিয়ের দিন আমার বোনকে বধূ সাজানো হয়েছিল। আত্মীয়স্বজন ও এলাকাবাসী অনুষ্ঠানে এসে খাবারও খেয়েছেন। কিন্তু বাড়তি যৌতুকের দাবিতে বরপক্ষ আসেনি। এমন প্রতারণায় আমরা সামাজিকভাবে চরম বিব্রত। বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি।’

তবে যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বরের ভাই ইয়াসিন মিয়া।

তার দাবি, তারা কোনো যৌতুক নেননি, বরং প্রবাসে থাকাকালীন তার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেওয়া হয়েছে। তারা এক সঙ্গে প্রবাসে ছিলেন। কনের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি জেনেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘বিয়ের বিষয়ে আগে কেউ আমাকে জানায়নি। পুলিশের মাধ্যমে বিয়ে ভেঙে যাওয়ার খবর পেয়েছি। অসুস্থতার কারণে ঘটনাস্থলে যেতে পারিনি, তবে প্রায় এক সপ্তাহ আগে টাকা লেনদেনের বিষয়টি বরপক্ষ আমাকে জানিয়েছিল।’

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। তবে সামাজিকভাবে সমাধান না হলে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলক পুরকায়স্থ/খাদিজা রুমি/

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ

১

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

২

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন

৩

বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ

৪

শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র

৫

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

৬

তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

৯

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

১০

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

১১

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

১৩

শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

ময়মনসিংহে ৭ কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও পা পড়েনি কোনো প্রবীণের

১৫

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল | জাতীয়

১৬

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩০০ মণ ধান ভস্মীভূত

১৭

১৫১ কোটি টাকা ছাড়াল, ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি

১৮

কটিয়াদী থানায় অগ্নিসংযোগের হুমকি, তদন্তে পুলিশ

১৯

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

২০
শিরোনামঃ
❮শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি❮ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন❮বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ❮শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র❮ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের❮তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার❮ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা❮‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান