Hasan
২২ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদে এক নারীর নামে একই দিনে জন্মনিবন্ধন ও মৃত্যু সনদ প্রদানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারী রোহিঙ্গা নাগরিক হতে পারেন-এমন অভিযোগও উঠেছে। এই ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ মনিষা আহমেদ।

জানা যায়, পূজা রানী নামে এক নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যু করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, ওই নামে কোনো নারীকে তারা চেনেন না। এমনকি শংকর ঘোষ গ্রামে গত ২০ বছরেও কোনো সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসবাস ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মানিক উদ্দিন তালুকদার।

সনদে ওই নারীর বাবা উত্তম চন্দ্র শীল ও মা মায়া রানীর জাতীয় পরিচয়পত্রের ঠিকানা ঢাকা জেলার কেরানীগঞ্জ উল্লেখ করা হলেও অনলাইনে যাচাই করে বরিশাল ও পটুয়াখালীর ঠিকানা পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় মাসুদ উদ্দিনের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নামে জন্মনিবন্ধন তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। কক্সবাজারের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা কিংবা দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত রোহিঙ্গারা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব সনদ সংগ্রহ করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির সুযোগ পাচ্ছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তসাপেক্ষ।

ইউনিয়ন ডিজিটাল আইটি সেন্টারের উদ্যোক্তা রাজু আহমেদ বলেন, সনদটি কীভাবে তৈরি হয়েছে। তা তিনি জানেন না। তবে তাঁর কাছে মাঝে মাঝে পাসওয়ার্ড থাকে বলে জানান।

অভিযুক্ত সচিব মো. জাহাঙ্গীর প্রশিক্ষণে থাকায় বিষয়টি না দেখে মন্তব্য করতে রাজি হননি। চেয়ারম্যান শাহজামাল ইসলাম আশিক তাঁর সম্পৃক্ততা ও অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মনিষা আহমেদ ইনকিলাবকে জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট জন্ম ও মৃত্যু সনদ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান ও সচিবকে তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ

১

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

২

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন

৩

বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ

৪

শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র

৫

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

৬

তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

৯

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

১০

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

১১

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

১৩

শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

ময়মনসিংহে ৭ কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও পা পড়েনি কোনো প্রবীণের

১৫

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল | জাতীয়

১৬

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩০০ মণ ধান ভস্মীভূত

১৭

১৫১ কোটি টাকা ছাড়াল, ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি

১৮

কটিয়াদী থানায় অগ্নিসংযোগের হুমকি, তদন্তে পুলিশ

১৯

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

২০
শিরোনামঃ
❮শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি❮ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন❮বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ❮শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র❮ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের❮তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার❮ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা❮‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান