Hasan
২২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে কৃষকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের দুই দিন পর মো. সাম্মত আলী (৭০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার চক ঢাকিরকান্দা গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাম্মত আলী ওই গ্রামের মৃত আব্দুল আজিতের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সাম্মত আলী। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের ধানক্ষেতসংলগ্ন বাঁশঝাড়ের নিচে মাটিচাপা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ফুলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহতের ছেলে ফরহাদ মিয়া বলেন, বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনেরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। নদী, খাল ও পুকুরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান বলেন, সাম্মত আলী একজন বয়স্ক কৃষক ছিলেন। তাকে এভাবে হত্যা করা হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তার বিরোধ চলছিল বলে জানান তিনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মরদেহে হত্যার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জমিসংক্রান্ত বিরোধসহ হত্যাকাণ্ডের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ

১

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

২

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন

৩

বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ

৪

শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র

৫

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

৬

তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

৯

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

১০

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

১১

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

১৩

শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

ময়মনসিংহে ৭ কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও পা পড়েনি কোনো প্রবীণের

১৫

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল | জাতীয়

১৬

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩০০ মণ ধান ভস্মীভূত

১৭

১৫১ কোটি টাকা ছাড়াল, ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি

১৮

কটিয়াদী থানায় অগ্নিসংযোগের হুমকি, তদন্তে পুলিশ

১৯

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

২০
শিরোনামঃ
❮শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি❮ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন❮বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ❮শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র❮ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের❮তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার❮ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা❮‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান