Hasan
২২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধোবাউড়ায় প্রধান শিক্ষককে মারধর

ময়মনসিংহের ধোবাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভেদীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারেককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অপমান সইতে না পেরে মানসিক আঘাতে ওই শিক্ষক ব্রেন স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

গত রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণমাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের জন্মনিবন্ধন–সংক্রান্ত একটি বিষয় নিয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারেকের সঙ্গে স্থানীয় আল আমিনের কথা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের পাশের মসজিদে নামাজ পড়তে গেলে আল আমিন ও তার লোকজন তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে আরও লোকজন আসছে – এমন খবরে শিক্ষক আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান।

তাকে প্রথমে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ময়মনসিংহে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি স্ট্রোক করেছেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। একজন শিক্ষকের ওপর এমন হামলার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে অভিযুক্ত আল আমিন মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমি বসে সমাধান করতাম। কিন্তু তার আগেই আল আমিন শিক্ষকের গায়ে হাত তুলেছে।’

ভুক্তভোগী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারেক বলেন, ‘আমাকে মারধর করে হেনস্তা করা হয়েছে। কোনোমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে ওই বিদ্যালয়ে যাওয়ার মতো পরিবেশ নেই।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফ খান বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং প্রক্রিয়া এগোচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ

১

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

২

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন

৩

বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ

৪

শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র

৫

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

৬

তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

৯

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

১০

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

১১

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

১৩

শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

ময়মনসিংহে ৭ কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও পা পড়েনি কোনো প্রবীণের

১৫

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল | জাতীয়

১৬

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩০০ মণ ধান ভস্মীভূত

১৭

১৫১ কোটি টাকা ছাড়াল, ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি

১৮

কটিয়াদী থানায় অগ্নিসংযোগের হুমকি, তদন্তে পুলিশ

১৯

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

২০
শিরোনামঃ
❮শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি❮ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন❮বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ❮শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র❮ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের❮তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার❮ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা❮‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান