সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
ঢাকা রেঞ্জে দুই মাসের জন্য সংযুক্ত থাকবে ১২ পুলিশ কর্মকর্তা
শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ
সাদিক কায়েমের বাসায় অগ্নিসংযোগের চেষ্টা, সমবেদনা জানাতে দুই এমপির উপস্থিতি
সেঞ্চুরিয়নে পেসারদের রাজত্ব, কতটা প্রস্তুত টাইগাররা?
ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
ইরানের হামলা ও শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী : ট্রাম্প
১৪৫ কোটি টাকার হীরার হার নিরাপত্তায় চার রক্ষী!
টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ টনে উন্নীত করার পরিকল্পনা
কক্সবাজারে ট্রেন দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জে গার্মেন্টসের জুট ভর্তি ট্রাকে অগ্নিসংযোগ
এইচএসসি পুনর্নিরীক্ষার ফলাফল, জানা যাবে যেভাবে
আজকের খেলার সূচিতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের আকর্ষণ
উচ্চ গড় আয়ুতে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি কানাডা
পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে ইরানের নতুন লঞ্চার
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতায় ঢাকার সমর্থন চায় ভুটান
ফটিকছড়িতে পুলিশের সোর্সকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি, আহত ১
দুর্দান্ত কামব্যাকে ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
প্রিন্ট
নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
অনলাইন ভার্সন
নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৫৪ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন।
জানা গেছে, খারনৈ বিওপি সংলগ্ন খেলার মাঠে আয়োজিত এ ক্যাম্পে ময়মনসিংহের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসারসহ তিনজন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ৭৭ জন পুরুষ, ১৩৫ জন নারী ও ৪২ জন শিশু রয়েছেন। এ সময় বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি রোগীদের ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থাও করা হয়।
ক্যাম্পেইন চলাকালে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী সংশ্লিষ্ট কোম্পানি ও বিওপি কমান্ডারদের নিয়ে উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় ইউপি সদস্য ও সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানবিক প্রয়োজনে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন