Admin
৫ অগাস্ট ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জনগণ: প্রিন্স

জুলাই সনদ ও ঘোষণাপত্রের সঙ্গে জনগণ নির্বাচনের ঘোষণাও চায় বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, রোজার আগে নির্বাচনের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে শহীদ আবু কাউসার বিজয় ফরাজীর প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, নির্বাচিত সরকার এবং সংসদের মাধ্যমেই জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র বিএনপি ধারণ করে। কিন্তু একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, অহেতুক বিভ্রান্তি ও জটিলতা সৃষ্টির করছে নির্বাচন বিলম্বিত করতে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের একক দাবিদার সেজে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বারওয়ারী ব্যবসা করতে চেয়েছে।হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামানের সঞ্চালনায় শহীদের বাবা সাইদুল ইসলাম ফরাজী, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা অধ্যাপক মোফাজ্জল হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাঈমুর আরেফিন পাপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে চোরাচালানের কম্বলসহ ৪ জন গ্রেপ্তার

নকলায় সিএনজি-ভটভটি সংঘর্ষে শিশুর মৃত্যু

নকলায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

পিতা-মাতাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ইমাম-মোয়াজিনদের পাশে এমপি হিলালী

বারহাট্টায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোনায় তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন মিয়া র‌্যাবের হাতে গ্রেপ্তার

গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

১০

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল

১১

ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হচ্ছে দলটাকেই খেয়ে ফেলবেন: বিএনপির এমপি রফিকুল ইসলাম

১২

কিশোরগঞ্জবাসীর জন্য চাকরির সুযোগ, বাণিজ্য উত্তীর্ণ, পদ ৬৮

১৩

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

১৪

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

১৫

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

১৬

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

১৭

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

১৮

কেন্দুয়ায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

১৯

হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০
শিরোনামঃ